পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (০১ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে এ তথ্য জানান তিনি।পানিসম্পদ মন্ত্রী বলেন, দিনাজপুরের কাহারোল উপজেলার একটা খাল আমরা উদ্বোধনী কাজ সমাপ্ত করেছি এবং সেই খালের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি এপ্রিল মাসে আমরা আরও দুটো খাল খননের কর্মসূচি হাতে নিচ্ছি, যেটি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। একটি হলো ঝিনাইদহ জেলার শৈলকূপা, আরেকটি সম্ভবত ফেনীতে হবে।মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও বিভিন্ন জেলায় তাদের কাজ নিজেরা দেখভাল করছেন জানিয়ে তিনি বলেন, দুই জেলায় প্রধানমন্ত্রী সরাসরি গিয়ে উদ্বোধন করবেন।এ্যানি বলেন, এই কার্যক্রমগুলোকে ত্বরান্বিত করা এবং প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি কবে নাগাদ উদ্বোধন করবো সেটি নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। মেইন কাজটা হলো যে ১৮০ দিনের কার্যক্রম, আমরা জনগণের সামনে যে কার্যসূচি তুলে ধরেছি সেটা যেন নির্ধারিত সময়ে সমাপ্ত করতে পারি। পাশাপাশি আমাদের যেটা টার্গেট ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি, সেটি কবে নাগাদ আমরা চলমান বা দৃশ্যমান করবো, সেটি নিয়ে আমাদের আলোচনা হয়েছে।অনেকগুলো নদী এরইমধ্যে মরে গেছে, দখল হয়ে গেছে; সেগুলো উদ্ধারে আপনারা বিশেষ কী উদ্যোগ নিচ্ছেন এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এর সঙ্গেই সবকিছু জড়িত। কারণ ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি যখন আমরা সমাপ্ত করতে যাবো, তাহলে বুঝতেই হবে যে এখানে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, অনেকগুলো বাধা আছে। তিনি আরও বলেন, অনেক জায়গায় বিভিন্ন শিল্প কলকারখানার বর্জ্য-আবর্জনায় স্তূপ হয়ে আছে। অনেক জায়গায় দোকান, বাড়িঘর নির্মাণ করেছে। এগুলোকে আমাদের অবমুক্ত করতে হবে এবং সেজন্য আমরা কঠিন পদক্ষেপ হাতে নিয়েছি, যেন সবকিছু সুন্দরভাবে আমরা সমাধান করতে পারি। সেই টার্গেট আমরা ফুলফিল করার জন্যই আজকে আমাদের এই মিটিং এবং এই মিটিংয়ে আমরা মোটামুটি সবাই আশাবাদী যে আমরা এই কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যা যা করা দরকার সমন্বিতভাবে সেটাকে সমাপ্ত করবো, ইনশাআল্লাহ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবছর আরও দু’টি লম্বা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
এবছর আরও দু’টি লম্বা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

চলতি বছরে বেশ কিছুদিন লম্বা ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। অনেক বছর পর তারা এমন ছুটি উপভোগ করেছেন। এবার সেই তালিকায় Read more

কাওলার অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা আফাজ উদ্দিন
কাওলার অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা আফাজ উদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের পাশে থাকার কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-১৮ আসনের কাওলা এলাকায় উপহার সামগ্রী বিতরণ করা Read more

চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

স্বর্ণ চোরাচালানের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শ্যাম ঘোষ নামে এক ব্যক্তির সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) Read more

বরিশাল বোর্ডের পাস করেনি ১৬ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বরিশাল বোর্ডের পাস করেনি ১৬ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ১৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এর আগের বছর Read more

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল ব্রাজিল, বাদ পড়লেন ভিনি-নেইমার
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল ব্রাজিল, বাদ পড়লেন ভিনি-নেইমার

বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি ২৫ সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছেন। এই দলে Read more

শিক্ষার্থীর সাথে অশ্লীল আচরণের অভিযোগে সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত
শিক্ষার্থীর সাথে অশ্লীল আচরণের অভিযোগে সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নতুন বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর রহমানের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অশ্লীল আচরণ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন