হালদা নদীর প্রাকৃতিক প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের আওতায় দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার নিবন্ধিত ১৫ জন জেলের মধ্যে প্রত্যেককে ২টি করে সর্বমোট ৩০টি ছাগল, ছাগলের ঘর, খাদ্য ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২ জুন) দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তর চত্বরে ছাগল ও সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. ফয়সাল, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালেহ উদ্দিনসহ সংশ্লিষ্টরা। ছাগল বিতরণকালে অতিথিরা জেলেদের উদ্দেশ্যে বলেন, ‘মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থান এবং পারিবারিক আয় বাড়ানোর লক্ষ্যে এই ছাগল বিতরণ করা হয়েছে।’ এ সময় মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জম্মু-কাশ্মিরে বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের প্রাণহানি
জম্মু-কাশ্মিরে বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের প্রাণহানি

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে ভারী বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরমধ্যে সেখানকার বৈষ্ণ দেবী মন্দিরে যাওয়ার পথে Read more

দুর্নীতির মামলায় সাজার বিরুদ্ধে আপিল করলেন ডা. জোবাইদা
দুর্নীতির মামলায় সাজার বিরুদ্ধে আপিল করলেন ডা. জোবাইদা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান দুর্নীতির মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন।মঙ্গলবার (১৩ মে) হাইকোর্টের Read more

গাজায় ইসরায়েলি হামলায় সাহায্যপ্রার্থীসহ নিহত আরও ৫০ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় সাহায্যপ্রার্থীসহ নিহত আরও ৫০ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একের পর এক ইসরায়েলি হামলায় আরও অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৯ Read more

বেনাপোলে ড্রেনেজের জন্য ৬ মাস রাস্তা খুঁড়ে রাখায় চরম দুর্ভোগে মানুষ
বেনাপোলে ড্রেনেজের জন্য ৬ মাস রাস্তা খুঁড়ে রাখায় চরম দুর্ভোগে মানুষ

যশোরের বেনাপোল পৌরসভার ৯ নং ওয়ার্ডের বড়আঁচড়া ঈদগাহ হতে চারাবটতলা পর্যন্ত দীর্ঘ দুই কিলোমিটার গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন সাধারণ মানুষ ও Read more

রাজধানীর মগবাজারে কলেজছাত্রের আত্মহত্যা
রাজধানীর মগবাজারে কলেজছাত্রের আত্মহত্যা

রাজধানীর রমনা থানাধীন বড় মগবাজার এলাকার একটি বাসায় শাহনেওয়াজ জামাল (১৮) নামের এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া Read more

ঈদের আগে রেমিট্যান্সে সুবাতাস, ৩ দিনেই এলো ৭৪০০ কো‌টি টাকা
ঈদের আগে রেমিট্যান্সে সুবাতাস, ৩ দিনেই এলো ৭৪০০ কো‌টি টাকা

আগামী শনিবার পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের অন্যতম ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে পশু কেনাকাটা, পরিবার-পরিজনের খরচ এবং উপহার সামগ্রী নিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন