নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানার পর এবার চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে শোকজ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে শোকজের লিখিত জবাব দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের কার্যালয়ে হাজির হয়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না—তা ব্যাখ্যা করতে বলা হয়েছে নাজমুল মোস্তফা আমিনকে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় শোকজের বিষয়টি সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করেছেন।এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।জানা গেছে, গত ৪ ডিসেম্বর ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পাওয়ার পর শনিবার দুপুরে নাজমুল মোস্তফা আমিন বিশাল গাড়িবহর নিয়ে নিজ নির্বাচনী এলাকায় প্রবেশ করেন। এ সময় একাধিক গাড়ি নিয়ে শোভাযাত্রা ও জনসমাগম সৃষ্টি করা হয়, যা সরাসরি নির্বাচন আচরণবিধির লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়।খবর পেয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। প্রাথমিক শুনানি শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় অর্থদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টির পুনরাবৃত্তি ও আচরণবিধির গুরুত্ব বিবেচনায় এনে প্রার্থীকে শোকজ করার সিদ্ধান্ত নেয় নির্বাচন প্রশাসন।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আচরণবিধি অনুযায়ী নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের শোভাযাত্রা, বড় গাড়িবহর কিংবা জনদৃষ্টি আকর্ষণকারী প্রদর্শনী সম্পূর্ণ নিষিদ্ধ। এসব বিধান অমান্য করায় শুধু জরিমানাই নয়, প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। আইন সবার জন্য সমান—কেউই এর বাইরে নন। আচরণবিধি ভঙ্গের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপস্থাপনা দিয়ে ফিরলেন মুমতাহিনা টয়া
উপস্থাপনা দিয়ে ফিরলেন মুমতাহিনা টয়া

নাচ দিয়ে শোবিজে যাত্রা শুরু হলেও অভিনয়ের মাধ্যমেই পরিচিতি পেয়েছেন মুমতাহিনা চৌধুরী টয়া। কাজ করেছেন অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে।কাজের বাইরে Read more

ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, বদলাবে ভেন্যু
ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, বদলাবে ভেন্যু

নিরাপত্তাজনিত ইস্যু দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিকট আবেদন করেছে বাংলাদেশ Read more

কলম্বো টেস্টের প্রথমদিনে বাংলাদেশের ভরাডুবি
কলম্বো টেস্টের প্রথমদিনে বাংলাদেশের ভরাডুবি

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দিনভর বৃষ্টির কারণে খেলা হয় মাত্র Read more

চার বিশ্ববিদ্যায়ে শিবিরের ভূমিধস জয় রহস্যজনক: নুর
চার বিশ্ববিদ্যায়ে শিবিরের ভূমিধস জয় রহস্যজনক: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিশ্ববিদ্যালয়গুলোর সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেছেন বলেন, ছাত্রদল ও Read more

‘এনসিপিকে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দিতে আইনি কোনো বাধা নেই’
‘এনসিপিকে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দিতে আইনি কোনো বাধা নেই’

নির্বাচন কমিশন থেকে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দিতে বাধা নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেনসহ Read more

কাউখালীতে বাঁশের সাঁকো ধসে পড়ায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ
কাউখালীতে বাঁশের সাঁকো ধসে পড়ায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পাংগাশিয়া খালের ওপর নির্মিত বাঁশ ও সুপারি গাছের তৈরি সাঁকো ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন