ডিজিটালাইজেশনের স্বপ্নে বিভোর হয়ে চট্টগ্রাম ওয়াসা নগরবাসীকে যখন স্মার্ট মিটারের আশ্বাস দিয়েছিল, তখন কেউ কল্পনাও করেনি যে আধুনিকতার আড়ালে অনিয়ম ও দুর্নীতির কদর্য চিত্র প্রকাশ পাবে। ৫ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে তিন হাজার স্মার্ট মিটার বসানোর পাইলট প্রকল্প এখন নানা ত্রুটি ও ব্যর্থতার বেড়াজালে আটকে পড়েছে।প্রথম ধাপে নগরীর চান্দগাঁও জোনে তিন হাজার স্মার্ট মিটার স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়। উদ্দেশ্য ছিল মিটার রিডারদের মানবিক ত্রুটি দূর করা, পানির অপচয় ও চুরি কমানো এবং স্বয়ংক্রিয় বিলিংয়ের মাধ্যমে রাজস্ব আদায় বাড়ানো। কিন্তু বাস্তবে মিটার স্থাপনের পর থেকেই বিলিং সিস্টেমে একের পর এক সমস্যা দেখা দেয়। ওয়াসার রাজস্ব বিভাগও স্বীকার করেছে, স্মার্ট মিটার প্রত্যাশিত সাফল্য আনতে পারেনি।প্রকল্পের দেখভাল করছিলেন ওয়াসার সিস্টেম অ্যানালিস্ট শফিকুল বাশার। স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রকাশের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় গত বছরের ৭ সেপ্টেম্বর তদন্ত কমিটি গঠন করে। দুই দিনব্যাপী তদন্তের মাঝপথেই শফিকুল বাশার এক বছরের শিক্ষা ছুটি নিয়ে দুবাই পাড়ি জমান। তদন্তের মুখোমুখি হওয়ার বদলে যেন মরুভূমির ধুলোর মধ্যে হারিয়ে যান তিনি।তাঁর অনুপস্থিতিতে প্রকল্পের দায়িত্ব দেওয়া হয় স্ত্রী ও ওয়াসার একই বিভাগের কম্পিউটার প্রোগ্রামার লুৎফি জাহানকে। তাঁর তত্ত্বাবধানে স্মার্ট মিটার স্থাপনের কাজ শেষ হলেও প্রকল্পের গুণগত মানে কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি।লুৎফি জাহানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি, যা প্রকল্প ঘিরে সন্দেহ আরও ঘনীভূত করেছে।স্মার্ট মিটার সরবরাহ ও স্থাপনার কাজ করে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্ট ‘পদ্মা স্মার্ট টেকনোলজি’। মিটার বসানোর আগে ওয়াসা কর্তৃপক্ষ দাবি করেছিল, মিটার রিডারদের ওপর নির্ভরতা কমবে এবং সরাসরি সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে রিডিং পাঠানো হবে। এতে রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে এবং পানির অপচয় হ্রাস পাবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, মাস শেষে বিল নিয়ে গ্রাহক যেমন বিভ্রান্ত, তেমনি ওয়াসার রাজস্ব বিভাগও পড়েছে নানাবিধ জটিলতায়।চট্টগ্রাম ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দে জানান, স্মার্ট মিটারে কিছু ত্রুটি পাওয়া গেছে, যা বাণিজ্যিক বিভাগকে নোট আকারে জানানো হয়েছে। তবে তিনি দাবি করেন, স্মার্ট মিটার চালুর পর সিস্টেম লস ৩৫ শতাংশ থেকে কমে ২২ শতাংশে নেমে এসেছে।উল্লেখ্য, ২০২০ সালের শুরুতে পরীক্ষামূলকভাবে লালখানবাজারের হাই লেভেল রোড ও বাঘঘোনায় পাঁচটি স্মার্ট মিটার স্থাপন করেছিল চট্টগ্রাম ওয়াসা। পরীক্ষার ফল ইতিবাচক আসায় এবং বুয়েটের পরীক্ষাসনদ পাওয়ার পরই বৃহত্তর পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়। কিন্তু হাতে-কলমে সফল প্রমাণিত হলেও বাস্তবে এসে তা যেন রূপ নিয়েছে অনিয়ম আর দুর্নীতির এক ‘মিথ্যার উৎসবে’।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চলতি বছর ৩টি সামরিক মহড়া করবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ
চলতি বছর ৩টি সামরিক মহড়া করবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ

মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চলতি বছর ৩টি যৌথ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ। একইসঙ্গে একটি নতুন দক্ষতা সংযোজনের মাধ্যমে নিজেদের দীর্ঘদিনের Read more

বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্টে চা দোকানীর মৃত্যু
বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্টে চা দোকানীর মৃত্যু

যশোরের বেনাপোল চেকপোস্টে বাজারে রাজা বাদশা মানি চেঞ্জারের সামনে একটি চায়ের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালু কাজী (৪৩) নামে এক চা Read more

ভারত যে কারণে হামলার নাম দিলো ‘অপারেশন সিঁদুর’
ভারত যে কারণে হামলার নাম দিলো ‘অপারেশন সিঁদুর’

পাকিস্তানের আজাদ-কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার মধ্যরাতে দেশটির মোট ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের Read more

অধস্তন কর্মীর সঙ্গে সম্পর্কের জেরে নেসলের সিইও বরখাস্ত
অধস্তন কর্মীর সঙ্গে সম্পর্কের জেরে নেসলের সিইও বরখাস্ত

সুইস খাদ্য জায়ান্ট নেসলের প্রধান নির্বাহী লরেন্ট ফ্রেইক্সকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের পেছনে অভিযোগ, তিনি এক অধস্তন কর্মীর সঙ্গে রোমান্টিক Read more

দেশের ভেতরে নেতৃত্বের খোঁজে আওয়ামী লীগ
দেশের ভেতরে নেতৃত্বের খোঁজে আওয়ামী লীগ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঢাকায় তাদের দলের নেতৃত্ব দেওয়ার জন্য লোক খুঁজছে। কারণ দলটি এখন দেশের ভেতরে রাজনীতিতে সক্রিয় অবস্থান তৈরির Read more

কালিয়াকৈরে বজ্রপাতে বকনা গরুর মৃত্যু
কালিয়াকৈরে বজ্রপাতে বকনা গরুর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় বজ্রপাতে একটি বকনা গরুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন