ইরানে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে সৃষ্ট আগুন এখন পর্যন্ত নেভাতে সক্ষম হননি দমকলকর্মীরা। এদিকে এ ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন ৮০০ জনেরও বেশি মানুষ।রোববার (২৭ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।বিবিসি জানায়, শনিবার (২৬ এপ্রিল) ইরানের রাজধানী তেহরান থেকে ১ হাজার কিলোমিটার দক্ষিণে বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দরে শক্তিশালী এই বিস্ফোরণটি ঘটে। ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফারি বিস্ফোরণের জন্য শহীদ রাজয়ি বন্দরে কনটেইনারে রাসায়নিকের দুর্বল সংরক্ষণ ব্যবস্থাকে দায়ী করেছেন।হোসেইন জাফারি বলেন, এর আগেও সংকট ব্যবস্থাপনার মহাপরিচালক এই বন্দর সফরকালে সতর্কতা জারি করেছিলেন এবং বিপদের আশঙ্কার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন।অবশ্য, ইরান সরকারের একজন মুখপাত্র জানান, রাসায়নিক পদার্থ থেকে বিস্ফোরণ হয়ে থাকতে পারে, তবে এখনও নির্দিষ্ট কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি।বার্তাসংস্থা ইরনার তথ্য অনুযায়ী, ইরানের সবচেয়ে বড় এবং উন্নত কনটেইনার বন্দর হিসেবে স্বীকৃত শহীদ রাজয়ি বন্দরটি। দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ নগরী বন্দর আব্বাস শহরের ২৩ কিলোমিটার পশ্চিমে ও হরমুজ প্রণালির উত্তরে অবস্থিত এই কনটেইনার বন্দর। বিশ্বের এক-পঞ্চমাংশ তেল পরিবহণ করা হয় এ প্রণালি দিয়ে।এদিকে, ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনাস্থলে পাঠিয়েছেন তিনি।এছাড়া, এ ঘটনায় আজ রোববার (২৭ এপ্রিল) সব বিদ্যালয় ও অফিস বন্ধ আছে বন্দর আব্বাসে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীতি সুদহার ১০ শতাংশ রেখেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা
নীতি সুদহার ১০ শতাংশ রেখেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা

নীতি সুদহার ১০ শতাংশ রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক Read more

মেহেরপুরের ডিসি ইকোপার্ক এখন অসামাজিক কার্যকলাপের আখড়া!
মেহেরপুরের ডিসি ইকোপার্ক এখন অসামাজিক কার্যকলাপের আখড়া!

ঐতিহাসিক স্মৃতি বিজড়িত মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়ায় অবস্থিত ঐতিহাসিক নীলকুঠি ১৮৫৯ সালে নির্মিত হয় ব্রিটিশদের হাত ধরে। কাজলা Read more

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে ভাঙ্গুড়া উপজেলার Read more

৯৯৯ ফোন পেয়ে অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড
৯৯৯ ফোন পেয়ে অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড

ঢাকা থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসা কর্ণফুলি-৯ লঞ্চের সামছুল হুদা (৫৪) নামের এক যাত্রী মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার তীব্রতা Read more

জীবননগরে বোরো ধান কাটার শ্রমিক সংকটে দুশ্চিন্তায় চাষিরা
জীবননগরে বোরো ধান কাটার শ্রমিক সংকটে দুশ্চিন্তায় চাষিরা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শুরু হয়েছে বোরো ধান কাটার মহোৎসব। এ বছর ধানের ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। ধান কাটতে ব্যস্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন