চট্টগ্রাম নগরের চান্দগাঁও র‍্যাব-৭ ক্যাম্প থেকে পলাশ সাহা (৩৭) নামের এক সিনিয়র সহকারী পুলিশ সুপারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পের তৃতীয় তলায় তার নিজ অফিস কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে একটি চিরকুটও পাওয়া গেছে।নিহত পলাশ সাহা ৩৭তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন। মৃত্যুর সময় তিনি র‍্যাব-৭ এ সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।র‍্যাব-৭ এর মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, ঘটনার সময় পলাশ সাহা একটি অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। অস্ত্র ইস্যু করে তিনি কক্ষে ঢোকার কিছুক্ষণ পর গুলির শব্দ শোনা যায়। সহকর্মীরা দৌড়ে গিয়ে তাকে কক্ষে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার নিজের পিস্তলটি কক্ষে পড়ে ছিল এবং টেবিলের ওপর পাওয়া যায় একটি সুইসাইড নোট।চিরকুটে লেখা ছিল: “আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।”চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, তাকে দুপুর ১২টার দিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কানের পাশে একটি গুলির চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।পুলিশ ও র‌্যাবের একাধিক সূত্র জানিয়েছে, পলাশ সাহার মৃত্যুর পেছনে ব্যক্তিগত হতাশা, পারিবারিক সমস্যা কিংবা চাকরিসংক্রান্ত কোনো চাপ ছিল কি না-তা খতিয়ে দেখা হচ্ছে। চিরকুটে ব্যক্তিগত দায় স্বীকার করলেও বিষয়টির পেছনে অন্য কোনো প্ররোচনা বা গাফিলতি ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হবে।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আমিরুল ইসলাম জানান, অফিস কক্ষে পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে একটি চিরকুটও পাওয়া গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। বিস্তারিত পরে জানানো হবে। ২০১৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৭তম ব্যাচের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন পলাশ সাহা। তার বাড়ি গোপালগঞ্জ। তিনি তৃতীয় এপিবিএন খুলনার অধীনে ঝিনাইদহে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০২১ সালের জুলাইয়ে বদলি হয়ে ঢাকায় পুলিশের বিশেষ শাখায় যোগদান করেন। সম্প্রতি তিনি র‌্যাব-৭-এ সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩৯ কেন্দ্রে হবে জকসুর ভোটগ্রহণ
৩৯ কেন্দ্রে হবে জকসুর ভোটগ্রহণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জকসুর প্রধান নির্বাচন কমিশনার Read more

‘উখিয়া সরকারি মহিলা কলেজ’ নামকরণে গেজেট পাস
‘উখিয়া সরকারি মহিলা কলেজ’ নামকরণে গেজেট পাস

কক্সবাজারের উখিয়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের নাম পরিবর্তন করে ‘উখিয়া সরকারি মহিলা কলেজ’ নামকরণ প্রস্তাব পাস হয়েছে। জানা গেছে, Read more

এশিয়া কাপের সূচিতে বড় পরিবর্তন
এশিয়া কাপের সূচিতে বড় পরিবর্তন

মধ্যপ্রাচ্যের প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে আসন্ন এশিয়া কাপ ২০২৫–এর ম্যাচ সময়সূচিতে পরিবর্তন এনেছে আয়োজকরা। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই Read more

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিল বিভাগের শুনানি ১ জুলাই
রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিল বিভাগের শুনানি ১ জুলাই

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম সংক্রান্ত রিভিউ শুনানিতে আবারও সময় চাইল মন্ত্রিপরিষদ বিভাগ। আজ রবিবার (১৮ মে) সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আশফাকুল Read more

দর্শনার্থীর ভিড়ে ঈদ আনন্দ মেলা আড়িয়াল খাঁ সেতুতে
দর্শনার্থীর ভিড়ে ঈদ আনন্দ মেলা আড়িয়াল খাঁ সেতুতে

ঈদ আনন্দে আড়িয়াল খাঁ সেতুতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। ঈদুল ফিতর কিংবা ঈদুল আযহাকে ঘিরে এখানে ভিড় জমান বিনোদন প্রেমীরা। পরিবার Read more

মৃত্যুর ১১ বছর পর চাঁদাবাজি মামলার আসামি মাহমুদুল করিম!
মৃত্যুর ১১ বছর পর চাঁদাবাজি মামলার আসামি মাহমুদুল করিম!

কক্সবাজারের মহেশখালীর হোয়ানকের বাসিন্দা মাহমুদুল করিম, যিনি প্রায় এক দশক আগে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন, তাকে হঠাৎ করে জীবিত দেখানো হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন