চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় মাইক্রোবাসের ধাক্কায় পহর উদ্দিন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কুতুব উদ্দিন (১৫) নামে আরও একজন।শুক্রবার (২৯ আগস্ট) আড়াইটার দিকে দোহাজারী হাইস্কুলের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত পহর উদ্দিন দোহাজারী পৌরসভার চাগাচর আস্তানা শরীফ এলাকার রহিম সিকদারের ছেলে। গুরুতর আহত কুতুব উদ্দিন একই এলাকার দানু মিয়া সিকদারের ছেলে।নিহতের ভাই আজম সিকদার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোহাজারী পৌরসভার দেওয়ানহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে পহর উদ্দিন তার চাচাতো ভাই কুতুব উদ্দিনকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। তারা দোহাজারী হাইস্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস সামনে থেকে ধাক্কা দিলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে পাঠান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. উর্মি চক্রবর্তী তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টায় পহর উদ্দিনের মৃত্যু হয়। কুতুব উদ্দিনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, ‘কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায়। ঘটনার বিষয়ে নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীমঙ্গলে বালু লুট করতে গিয়ে এলাকাবাসীর হাতে ২ বিএনপি নেতা আটক, বালু জব্দ
শ্রীমঙ্গলে বালু লুট করতে গিয়ে এলাকাবাসীর হাতে ২ বিএনপি নেতা আটক, বালু জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছড়া থেকে অবৈধভাবে বালু লুট করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ ও Read more

গণভবনে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
গণভবনে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে গণভবনে নির্মাণাধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (০৫ Read more

হত্যা করে আত্মহত্যা নাটকের অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন
হত্যা করে আত্মহত্যা নাটকের অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার মিরপুরে গৃহবধূ সুমাইয়া আক্তারকে হত্যার পর সেটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। দ্রুত বিচার Read more

পাকিস্তানকে আয়নায় মুখ দেখতে বললেন রমিজ রাজা
পাকিস্তানকে আয়নায় মুখ দেখতে বললেন রমিজ রাজা

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তান দলকে বাস্তবতা উপলব্ধি করে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন দেশটির সাবেক অধিনায়ক ও পাকিস্তান Read more

সাপাহারে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত ১
সাপাহারে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত ১

নওগাঁর সাপাহার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফরহাদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন, Read more

লাইসেন্স নবায়ন করতে গিয়ে খুন হলেন ব্যবসায়ী
লাইসেন্স নবায়ন করতে গিয়ে খুন হলেন ব্যবসায়ী

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনে ট্রেড লাইসেন্স আনতে গিয়ে খুন হলেন এক ব্যবসায়ী। বুধবার (২ জুলাই) বিকেল ৩ ঘটিকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন