ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া তাকওয়া পরিবহন প্রবেশ করলো বাস কাউন্টারের ভিতরে। এসময় বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ও উল্টো দিক থেকে আসা দুটি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। আহত হন অটোরিকশার দুই চালক ও এক শিশুসহ ৭ জন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে সাড়ে ১২ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী আঞ্জুমান পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, বগুড়া জেলার গাবতলী থানার নিশিনদাবাদ গ্রামের আজিজুর রহমানের ছেলে সাইদুর রহমান (৪৫), রংপুর জেলার পীরগঞ্জ থানার একবারপুর গ্রামের আব্দুর রউফের ছেলে মোঃ ইমরান হোসেন (৩৬), তার স্ত্রী রাশেদা বেগম (৩৪) ও শিশু সন্তান আব্দুল্লাহ আল মাহাদী (৩), টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ফুলবাড়ী গ্রামের কালামের ছেলে চাঁন মিয়া (২৭), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার আউয়ালের ছেলে সোহেল (৩২) এবং বগুড়া জেলার ধনুট থানার চৌকিবাড়ী গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মেহেদী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গাজীপুর চৌরাস্তা থেকে চন্দ্রাগামী তাকওয়া পরিবহন কোনাবাড়ী ফ্লাইওভারের উপর আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে আঞ্জুমান পাম্পের সামনে আসলে আহনাফ বাস কাউন্টারের ভিতরে প্রবেশ করে। এসময় উল্টো দিক থেকে আসা একটি বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় এক শিশুসহ ৭ জন আহত হয়। এদের মধ্যে অটোচালক চাঁন মিয়া, যাত্রী সোহেল ও সাইদুর রহমানের অবস্থা গুরুতর। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ খায়রুল ইসলাম জানান, এ ঘটনায় তাকওয়া পরিবহনটি জব্দ ও সহকারী আলহাজকে আটক করলেও কৌশলে পালিয়ে যায় চালক। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে নির্বাচন বিষয়ে সুজনের গোলটেবিল বৈঠক
নোয়াখালীতে নির্বাচন বিষয়ে সুজনের গোলটেবিল বৈঠক

নোয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণঃ নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শহরের Read more

পঞ্চগড়ে সেনা অভিযানে জাল ডলারসহ আটক ৬
পঞ্চগড়ে সেনা অভিযানে জাল ডলারসহ আটক ৬

পঞ্চগড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল ডলারসহ ৬ সদস্যের একটি সংঘবদ্ধ চক্র ধরা পড়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে দুপুর Read more

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন তারকা পেসার
টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন তারকা পেসার

আন্তর্জাতিক টি-টোয়েন্টিে থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার জার্সিতে এখন পর্যন্ত ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭৯টি Read more

লোহাগাড়ায় স্কুলের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ
লোহাগাড়ায় স্কুলের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

চট্টগ্রামের লোহাগাড়ায় স্কুলের মালিকানাধীন জায়গা জবরদখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের Read more

গাজায় ইসরায়েলি হামলায় ত্রাণপ্রার্থীসহ নিহত আরও ৬১ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় ত্রাণপ্রার্থীসহ নিহত আরও ৬১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত দুজন ত্রাণপ্রার্থীও রয়েছেন।এর মধ্যেই ফিলিস্তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন