“সাংবাদিকতা আজ আর সুশীল সমাজের গণ্ডিতে সীমাবদ্ধ নেই; এটি পৌঁছে গেছে কিছু অপরিপক্ক, অজ্ঞ ও মানহীন ব্যক্তির করায়ত্তে। একশ্রেণির লোক ব্যবসার আড়ালে গড়ে তুলেছে ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা, টেলিভিশন ও তথাকথিত অনলাইন মিডিয়া—ফলে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে সাংবাদিকতা।”শনিবার (৩ মে) বিকেল ৪টায় নগরীর মোমিন রোডস্থ কদম মোবারক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কথা বলেন লেখক ও গবেষক মো. কামাল উদ্দিন। ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ বা ‘বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবস’ উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অধিকার চট্টগ্রাম-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচআরডি নেটওয়ার্ক-এর সভাপতি ও অধিকারকর্মী আবদুল্লাহ মজুমদার।সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধুমাত্র তথ্যপ্রবাহ নয়—এটি একটি দায়িত্বশীল পেশা। অথচ আজকের দিনে কিছু ভুঁইফোঁড় মিডিয়ার উত্থান এবং অযোগ্যদের দখলে সাংবাদিকতা চলে যাওয়ার কারণে এই মহান পেশা চরম প্রশ্নবিদ্ধ। সংবাদকর্মীদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে পেশার মর্যাদা রক্ষার পাশাপাশি এর অপব্যবহারকারীদের মুখোশ উন্মোচন করাও জরুরি।আলোচনায় অংশগ্রহণ করেন মানবাধিকারকর্মী কাজী মো. সরোয়ার খান মনজু, মুহাম্মদ জানে আলম, মো. বেলাল হোসাইন, মো. জিয়াউদ্দিন, মো. শাহীন, ইঞ্জিনিয়ার জিতেন বড়ুয়া, মো. কামাল উদ্দিন জাফর ইকবাল, সাথী জায়ে কুসুম বড়ুয়া, কাজী জসিম উদ্দিন, ইঞ্জি. মো. মোমোন, মো. রাফসান জানি, গাজী গোফরান, ওচমান জাহাঙ্গীর, রাইছা হাসান, ইব্রাহিম হোসাইন, রেজা কালু, লেখক শফিকুল ইসলাম, মীর বরকত হোসেন, জাহেদ শফিকুল ইসলাম সবুজ, রোজি চৌধুরী, হাবিব্বুল আক্কাস প্রমুখ।বক্তারা বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হলে সাংবাদিকদের প্রতিনিয়ত যে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, তার বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করা আবশ্যক। সারাবছর সংবাদকর্মীরা যে জীবনবাজি রেখে জনস্বার্থে তথ্য তুলে ধরেন, সে কর্মকে সম্মান জানানোর জন্যই ৩ মে বিশ্বব্যাপী পালিত হয় গণমাধ্যম স্বাধীনতা দিবস।”উল্লেখ্য, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের ভিত্তিতে জাতিসংঘ ১৯৯৩ সালে ৩ মে-কে বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে এ দিবসটি সাংবাদিকদের অধিকার, স্বাধীনতা ও সুরক্ষার প্রশ্নে গুরুত্ব সহকারে উদযাপিত হয়ে আসছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কসবায় খাল দখলে ডুবছে কৃষিজমি, দখলমুক্তের নির্দেশ
কসবায় খাল দখলে ডুবছে কৃষিজমি, দখলমুক্তের নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারি খাস জমি দখল করে খালের ওপর বাঁধ নির্মাণ করায় শাহপুর এলাকার বিস্তীর্ণ কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। কয়েকশ Read more

গাংনীতে সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও হয়রানির অভিযোগ
গাংনীতে সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও হয়রানির অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলা সাব রেজিষ্ট্রার নাইমা ইসলামের বিরুদ্ধে ঘুষ দূর্নীতি ও হয়রানীর অভিযোগ উঠেছে। নিয়োগের পর প্রথম কর্মস্থল হিসেবে যোগদানের Read more

ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আরও দুইজনকে আটক করা Read more

হাসপাতালে অযথা ভিড় না করার আহ্বান আইন উপদেষ্টার
হাসপাতালে অযথা ভিড় না করার আহ্বান আইন উপদেষ্টার

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান। উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত Read more

কিশোরগঞ্জে ৭৪ ইউপি সচিবকে একযোগে বদলি
কিশোরগঞ্জে ৭৪ ইউপি সচিবকে একযোগে বদলি

কাজে গতিশীলতা আনতে কিশোরগঞ্জে ৭৪ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে (সচিব) একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলার Read more

পত্রিকা: ‘মৌলভীবাজারের সিলিকা বালু লুট হচ্ছে নির্বিচারে’
পত্রিকা: ‘মৌলভীবাজারের সিলিকা বালু লুট হচ্ছে নির্বিচারে’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে আসা মানুষদের মারধোর ও হেনস্তার খবর প্রাধান্য পেয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন