বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ১৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এর আগের বছর ২২২টি বিদ্যালয়ে শতভাগ পাস করেছিল।বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মে. ইউনুস আলী সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি. এম. শহীদুল ইসলাম।বোর্ড চেয়ারম্যান জানান, বোর্ডের আওতাধীন ১ হাজার ৫০২টি বিদ্যালয়ের মধ্যে ১৭টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে, যার মধ্যে পিরোজপুর জেলায় সর্বোচ্চ ৭টি, এরপর বরিশাল জেলায় ৬টি, পটুয়াখালীতে ৩টি ও ভোলায় ১টি বিদ্যালয় রয়েছে।তিনি আরও জানান, বোর্ডের আওতায় ৭৩২টি বিদ্যালয় ৫০ শতাংশের ওপরে শতভাগের নিচে পাস করেছে। আর ৫০ শতাংশের নিচে পাস করেছে ৭৩৭টি বিদ্যালয়। এছাড়া বোর্ডের আওতায় ৬ জেলায় ১৬টি বিদ্যালয়ে কেউ পাস করেনি, যার মধ্যে পটুয়াখালীতে ৪টি, ঝালকাঠিতে ৪টি, ভোলায় ৩টি, বরগুনায় ২টি, পিরোজপুরে ২টি ও বরিশালে ১টি বিদ্যালয় রয়েছে।বিদ্যালয়গুলোর মধ্যে পটুয়াখালী জেলা সদরের মিয়াবাড়ি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, মির্জাগঞ্জের কিসমতপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ জন, দশমিনার পূর্ব আলিপুর উচ্চ বিদ্যালয় থেকে ৮ জন, দুমকির জালিশা সেকেন্ডারি গার্লস স্কুল থেকে ১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।ঝালকাঠি জেলার নলছিটির ভেরণবাড়িয়া সি.এস.ইউ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৭ জন, মাটিভাঙ্গা সেকেন্ডারি স্কুল থেকে ১৭ জন, জুরাকাঠি সেকেন্ডারি গার্লস স্কুল থেকে ১১ জন ও দিলদুয়ার গার্লস সেকেন্ডারি স্কুল থেকে ১৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।ভোলা জেলার তজুমদ্দিনের নিশ্চিন্তপুর সিকদার বাজার সেসডিপি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২৯ জন, চরফ্যাশনের ফরিদাবাদ উচ্চ বিদ্যালয় থেকে ২৪ জন ও শামিম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।বরগুনা জেলা সদরের পুরাকাটা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৭ জন, বেতাগীর কাজিরাবাদ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।পিরোজপুর জেলা সদরের জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৫ জন ও ভান্ডারিয়ার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এছাড়া বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নাজমুল আলম সিদ্দিকী মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

৪৮টি ক্লাবের আপত্তির মুখে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের ভোট গ্রহণ। রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টায় শুরু হয়ে ভোটগ্রহণ Read more

উখিয়ায় সবুজ পাতায় দুলছে কৃষকের স্বপ্ন
উখিয়ায় সবুজ পাতায় দুলছে কৃষকের স্বপ্ন

বৃহত্তর ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত কক্সবাজারের উখিয়া উপজেলাটি। রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হলেও সবুজ প্রকৃতির আবরণ দিয়ে মোড়ানো এই সীমান্ত জনপদে Read more

কন্টেইনার পাহাড় গড়ছে, তবু মর্যাদা হারাচ্ছে চট্টগ্রাম বন্দর
কন্টেইনার পাহাড় গড়ছে, তবু মর্যাদা হারাচ্ছে চট্টগ্রাম বন্দর

কন্টেইনার হ্যান্ডলিংয়ের প্রবৃদ্ধি থাকলেও বিশ্বের শীর্ষ সমুদ্রবন্দরগুলোর তালিকায় এক ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর। যুক্তরাজ্যের শিপিং–বিষয়ক শতবর্ষ প্রাচীন প্রকাশনা লয়েডস লিস্ট Read more

সিলেটে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
সিলেটে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন Read more

চকরিয়ায় আগুনে পুড়ল ৩টি বাড়ি
চকরিয়ায় আগুনে পুড়ল ৩টি বাড়ি

কক্সবাজারের চকরিয়ার পৌরসভার ৮নং ওয়ার্ড লামার চিরিংগার মিয়াজি পাড়ার আগুনে পুড়ে ৩টি বাড়ি চাই হয়ে গেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৪টা Read more

মিরপুর বলেই এমন সাহস দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ
মিরপুর বলেই এমন সাহস দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

গত এক দশক ধরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পিচ যেন এক অমীমাংসিত ধাঁধা। বাইরের দল তো বটেই, ঘরের ছেলেদেরও রীতিমতো ঘাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন