গত মে মাসে শেষ হয়েছিল ইউরোপীয় ফুটবলে ২০২৪–২৫ মৌসুমের লিগের খেলা। এরপর উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ মহাদেশীয় টুর্নামেন্টগুলোর পর্দা নামার পর শুরু হয়েছিল ফিফা ক্লাব বিশ্বকাপ। নতুন আঙ্গিকে শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নেমেছে চলতি সপ্তাহে।তবে খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ নেই। এখন ক্লাবগুলো প্রস্তুত হচ্ছে আগামী ২০২৫–২৬ মৌসুমের জন্য। অনেক দল এরই মধ্যে প্রাক-মৌসুম ক্যাম্প শুরু করে দিয়েছে। এদিকে জমে উঠেছে দলবদলের বাজারও। এরই মধ্যে সমর্থকদের মনে প্রশ্ন—প্রিয় লিগটি আবার কবে শুরু?চলুন দেখে নেওয়া যাক, ইউরোপের শীর্ষ পাঁচ লিগ ও উয়েফার তিন প্রতিযোগিতা মাঠে গড়াবে কবে:প্রিমিয়ার লিগ:  ইংলিশ প্রিমিয়ার লিগের ৩৪তম আসর শুরু হচ্ছে আগামী ১৫ আগস্ট থেকে। যা চলবে ২০২৬ সালের ২৪ মে পর্যন্ত। আগের মতো এবারও খেলবে ২০টি দল। ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপ থেকে এবারের আসরে সুযোগ পেয়েছে লিডস ইউনাইটেড, বার্নলি ও সান্দারল্যান্ড। এবারের প্রিমিয়ার লিগের শুরু থেকেই সেমি–অটোমেটেড অফসাইড প্রযুক্তির ব্যবহার থাকবে, যা গত মৌসুমের শেষ দিকে মাসখানেক ছিল। ২০২৫–২৬ প্রিমিয়ার লিগে অফিশিয়াল বল বদলাচ্ছে। নাইকের বদলে বল সরবরাহ করবে পুমা।লা লিগা:  ইংলিশ প্রিমিয়ার লিগের মতো স্প্যানিশ লা লিগাও শুরু হতে যাচ্ছে ১৫ আগস্ট। এটি স্প্যানিশ লা লিগার ৯৫তম মৌসুম। ২০ দলের এই টুর্নামেন্টও চলবে ২০২৬ সালের ২৪ মে পর্যন্ত। এবারের লা লিগায় প্রমোটেড হয়েছে লেভান্তে, এলচে ও রিয়াল ওভেইদো।লিগ আঁ:  ফ্রান্সের শীর্ষ লিগ লিগ আঁ শুরু হবে ১৫ আগস্ট, শেষ হবে ১৬ মে। ১৮টি দল নিয়ে হওয়া এই লিগে এবার নতুন মুখ হিসেবে দেখা যাবে লরিয়েন্ত, প্যারিস এফসি ও মেটজকে।বুন্দেসলিগা:  জার্মানির শীর্ষ এই ফুটবল প্রতিযোগিতার ৬৩তম আসর শুরু হবে আগামী ২২ আগস্ট। যেখানে অংশগ্রহণ করবে ১৮টি দল। ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত চলবে ২০২৫–২৬ মৌসুমের খেলা। নতুন দল হিসেবে এবারের আসরে যুক্ত হয়েছে এফসি কোলন ও হামবুর্গ।সিরি আ:  ইতালির শীর্ষ প্রতিযোগিতায় ২০২৫–২৬ মৌসুম হতে চলেছে ১২৪তম আসর। আর সিরি আ–র অধীনে যাওয়ার পর ১৬তম। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এটিই শুরু হবে সবার শেষে—২৩ আগস্ট। ২০ দলের এই লিগ শেষ হবে ২০২৬ সালের ২৪ মে। এ বছর লিগে সুযোগ পেয়েছে সাসুলো, পিসা ও ক্রেমোনেসে।উয়েফার তিন প্রতিযোগিতা:  লিগের বাইরেও ক্লাবগুলোর বড় ব্যস্ততা থাকে মহাদেশীয় প্রতিযোগিতা নিয়ে। ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক উয়েফা আয়োজিত টুর্নামেন্ট আছে তিনটি- চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগ।চ্যাম্পিয়নস লিগ:  এরই মধ্যে গত ৮ জুলাই থেকে শুরু হয়ে গেছে ২০২৫–২৬ মৌসুমের বাছাইপর্ব। তবে ৩৬ দল নিয়ে চূড়ান্ত পর্ব শুরু হবে ১৬ সেপ্টেম্বর, ফাইনাল হবে আগামী বছরের ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে।ইউরোপা লিগ:  চ্যাম্পিয়নস লিগের কয়েকদিন পর ২৪ সেপ্টেম্বর শুরু হবে উয়েফার দ্বিতীয় শীর্ষ প্রতিযোগিতা ইউরোপা লিগ। শেষ হবে ২০ মে। অবশ্য ইউরোপা লিগের বাছাইও গত ১০ জুলাই শুরু হয়ে গেছে।নেশন্স লিগ:  উয়েফার তৃতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা কনফারেন্স লিগের চূড়ান্ত পর্ব শুরু হবে ২ অক্টোবর, চলবে ২০২৬ সালের ২৭ মে পর্যন্ত।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্গাপূজায় ভারতে রপ্তানি হবে ১২০০ টন ইলিশ
দুর্গাপূজায় ভারতে রপ্তানি হবে ১২০০ টন ইলিশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বছর মোট ১ হাজার ২০০ টন Read more

ঢাবির কেন্দ্রীয় মসজিদে সাম্যের জানাজা সম্পন্ন, অশ্রুসিক্ত নয়নে বিদায়
ঢাবির কেন্দ্রীয় মসজিদে সাম্যের জানাজা সম্পন্ন, অশ্রুসিক্ত নয়নে বিদায়

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হামলাকারীদের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের জানাযা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাযা Read more

এবার পিএসএলে ‘বিশেষ নাম’ পেলেন মুস্তাফিজ
এবার পিএসএলে ‘বিশেষ নাম’ পেলেন মুস্তাফিজ

আইপিএলে ২০১৬ সালের আসরে টম মুডির কোচিংয়ে চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের শিরোপাজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন বাংলাদেশ দলের তারকা Read more

সিরাজদিখানে ফ্রি সুন্নাতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত
সিরাজদিখানে ফ্রি সুন্নাতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৭০ শিশুকে ফ্রি সুন্নাতে খৎনা করানো হয়েছে। উপজেলার নিমতলা নিউ আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্যোগে ও কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় Read more

নির্মাণের এক দশক পরও কার্যক্রমহীন ভূঞাপুরের মুক্তিযোদ্ধা ভবন
নির্মাণের এক দশক পরও কার্যক্রমহীন ভূঞাপুরের মুক্তিযোদ্ধা ভবন

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা সংসদ ভবন নির্মাণের এক দশক পরও ব্যবহার হয়নি। কমিটি না থাকা Read more

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম বাদশা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন