কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নুরুল আমিন প্রকাশ পুতিয়া নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি টিম নিয়ে ডুলাহাজারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড ষোলহিচ্ছা তারামিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে উপরোক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি নুরুল আমিন প্রকাশ পুতিয়া চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড ষোলহিচ্ছা তারামিয়া পাড়া এলাকার মহি উদ্দিনের ছেলে। তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী/২০২৫) এর ৯(১) ধারায় দায়ের করা ধর্ষণ মামলায় কক্সবাজার আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ‘গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আসামীকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।’ এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতারকের খপ্পরে পড়া প্রতিবন্ধীকে সহায়তা দিলেন জেলা-উপজেলা প্রশাসন
প্রতারকের খপ্পরে পড়া প্রতিবন্ধীকে সহায়তা দিলেন জেলা-উপজেলা প্রশাসন

চিকিৎসা ব্যয় যোগাতে নিত্যসঙ্গী হুইল চেয়ার বিক্রি করতে শার্শার জামতলা থেকে যশোর গিয়েছিলেন প্রতিবন্ধী মহসিনা খাতুন। কিন্তু বিধি বাম। প্রতারকের Read more

ভ্যাট রিটার্নের সব নথি ই-ভ্যাট সিস্টেমে দাখিলের উদ্যোগ
ভ্যাট রিটার্নের সব নথি ই-ভ্যাট সিস্টেমে দাখিলের উদ্যোগ

ভ্যাট রিটার্ন আরও সহজ করতে সব করদাতার রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে সংরক্ষণ করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। Read more

ফের ভেনিজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
ফের ভেনিজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সেনারা আন্তর্জাতিক জলসীমায় ভেনিজুয়েলা থেকে আসা একটি মাদকবাহী নৌযানে হামলা চালিয়েছে। এতে তিনজন নিহত Read more

দাবি আদায়ে জুলাই সনদ মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা
দাবি আদায়ে জুলাই সনদ মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা

সংসদ ভবন এলাকায় প্রবেশ করে জুলাই সনদ স্বাক্ষরের জন্য আয়োজিত মঞ্চের সামনে তিন দাবিতে বাস্তবায়নে অবস্থান নিয়েছেন  ‘জুলাই শহীদের পরিবার Read more

আজ থেকে কুমিল্লা বোর্ডে এসএসসি ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু
আজ থেকে কুমিল্লা বোর্ডে এসএসসি ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ দিচ্ছে কুমিল্লা শিক্ষা বোর্ড। ফলাফল প্রকাশের পর যেসব শিক্ষার্থী নিজেদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন