কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মোহাম্মদ মিজান (৩৬) নামে একজন ভুয়া নৌবাহিনী পরিচয়দান কারীকে গ্রেফতার করা। এছাড়াও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত গভীর রাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) রকিব-উর-রাজা ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের নেনেতৃত্বে চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড আনোয়ার শপিং কমপ্লেক্সের সামনে থেকে গ্রেফতার করা হয়।আটককৃত আসামীরা হলেন কিশোরগঞ্জের তারাইল জেলার তাইজাংগা ইউনিয়নের ভাটগাঁও এলাকার মৃত মোন্তাজ উদ্দিনের পুত্র মোহাম্মদ মিজান (৩৬) ও গ্রেফতারকৃত ভুয়া নৌবাহিনী মোহাম্মদ মিজানের স্ত্রী মৌসুমী বেগম(২৭)।সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) রকিব-উর-রাজা  বলেন, গ্রেফতারকৃত মোহাম্মদ মিজান নৌবাহিনী পরিচয় দিয়ে  চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ আনোয়ার শপিং কমপ্লেক্সের আওতাধীন স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট ফটোগ্রাফির দোকান হতে ক্যামেরা ভাড়া নেওয়ার কথা বলে। পরবর্তীতে ভুয়া নৌবাহিনী মোহাম্মদ মিজানের কথাবার্তা সন্দেহজনক মনে হলে ফটোগ্রাফির মালিক চকরিয়া থানার পুলিশকে খবর দেই। পুলিশ এসে তাদেরকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। সে সময় গ্রেফতারকৃত মোহাম্মদ মিজান ও তার স্ত্রী থেকে ওয়ারলেস এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়।তিনি আরো বলেন, এছাড়া ভুয়া নৌবাহিনী পরিচয় দানকারী মোহাম্মদ মিজানের বিরুদ্ধে  ঝিনাইদহ সদর,রাজবাড়ী সদর, মাদারীপুরের শিবচর,কুষ্টিয়ার সদর,পাবনার সদর ও কিশোরগঞ্জের তারাইল থানায় বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ভুয়া নৌবাহিনী পরিচয় দানকারী মোহাম্মদ মিজান ও তার স্ত্রী মৌসুমী বেগমের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীদ্বয়কে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যাত্রীদের স্বস্তিতে পিরোজপুরে পরিবহন নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত
যাত্রীদের স্বস্তিতে পিরোজপুরে পরিবহন নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

অতিরিক্ত ভাড়া আদায় যাত্রী ভোগান্তি রোধে পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ-এর Read more

শুল্ক না কমালে ভারতের ব্যবসা করা কঠিন হয়ে পড়বে, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
শুল্ক না কমালে ভারতের ব্যবসা করা কঠিন হয়ে পড়বে, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের কাছে ভারত সবকিছু বিক্রি করলেও ভুট্টাও কিনতে চায় না বলে মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।তিনি সতর্ক করে বলেন, Read more

ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কারের দাবি
ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কারের দাবি

ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। তার অভিযোগ, গাজায় Read more

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আজও উত্তাল বরিশাল
স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আজও উত্তাল বরিশাল

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের স্বাস্থ্যখাতের দুরবস্থা দূরীকরণ ও সংস্কারের দাবিতে টানা ১৫তম দিনের মতো সড়ক অবরোধ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন