কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের সুরাজপুর এলাকায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ কাইছার (৩২) এবং শহিদুল ইসলাম শহীদ (৩১) নামে ২ ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত ১১টা ৩০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, যাত্রীবাহী সিএনজি লামা থেকে চকরিয়া আসার সময় ও মালবাহী ট্রাক লামা যাওয়ার সময় সুরাজপুর এলাকায় গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোহাম্মদ কাইছার ও শহিদুল ইসলাম শহীদ ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা অন্যান্য আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত মোহাম্মদ কাইছার চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম মিয়াজির চর পাড়া এলাকার মৃত কপিল উদ্দিন ছেলে ও নিহত শহিদুল ইসলাম শহীদ চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড জিদ্দাবাজার এলাকায় আফজাল হোসেনের ছেলে বলে নিশ্চিত করা হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, চকরিয়া থানাধীন মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের সুরাজপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থলে ২জন ব্যক্তি নিহত হওয়ার খবর ও নিশ্চিত করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালাতক রয়েছে। সিএনজি ও ট্রাক পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নিহতদের পরিবার থেকে লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাইভেট হাসপাতাল সিলগালা, ডাক্তার সেজে প্রতারণা ১ লাখ টাকা জরিমানা
প্রাইভেট হাসপাতাল সিলগালা, ডাক্তার সেজে প্রতারণা ১ লাখ টাকা জরিমানা

যশোরের চৌগাছা উপজেলা শহরের সেই  মায়ের দোয়া প্রাইভেট হাসপাতাল সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পাশের পল্লবী হাসপাতালের ভুয়া ডা. Read more

খাল দখলের কারনে কৃষকরা পানি বঞ্চিত, বন্ধ চাষাবাদ
খাল দখলের কারনে কৃষকরা পানি বঞ্চিত, বন্ধ চাষাবাদ

বরিশাল সদর উপজেলার চরকাউয়া বিলের পোলসংলগ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত স্বর্ণিভর খালের প্রবেশমুখ দখলের কারনে খালের স্বাভাবিক পানি প্রবাহ Read more

বিমান বাংলাদেশে ৪০ জনের চাকরির সুযোগ
বিমান বাংলাদেশে ৪০ জনের চাকরির সুযোগ

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে অ্যাপ্রেন্টিস মেকানিক পদে ৪০ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদনের শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৬।চাকরির বিবরণপদের নাম: Read more

আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তাঁর মতবিনিময়সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখে বেশ চটেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে ‘বৃদ্ধাঙ্গুল’ Read more

ভোট স্থগিতের ক্ষমতা রাখেন রিটার্নিং ও প্রিজাইডিং অফিসার: ইসি
ভোট স্থগিতের ক্ষমতা রাখেন রিটার্নিং ও প্রিজাইডিং অফিসার: ইসি

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। সুষ্ঠু নির্বাচন করতে সরকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন