কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে উত্তোলিত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালি প্রশাসনের নিলামে বিক্রি করা হয়েছে। গত ১০ জুলাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে প্রকাশিত নিলাম বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে রবিবার (১৩ জুলাই) বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমান্যাচর বেতুয়া বাজার ব্রিজসংলগ্ন এলাকায় উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। নিলাম কার্যক্রম পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব। এ সময় চিরিংগা ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) আবুল মনসুর আহমেদ, পেশকার, থানা পুলিশ, স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। নিলামে মোট ৩৬ জন অংশগ্রহণ করেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. ফরিদুল আলম ৭ লাখ ৮০ হাজার টাকায় জব্দকৃত বালুর মালিকানা লাভ করেন। এর আগে চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব বালু অবৈধ উত্তোলনের দায়ে জব্দ করা হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশাল বিভাগে এক মাসে পাঁচ হত্যাকাণ্ড!
বরিশাল বিভাগে এক মাসে পাঁচ হত্যাকাণ্ড!

বরিশাল বিভাগে সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ডে সৃষ্টি হয়েছে বিভীষিকাময় পরিস্থিতি। পারিবারিক দ্বন্দ্ব, আর্থিক লেনদেন ও মাদক-রাজনীতির প্রভাবে রক্তের Read more

ভাঙ্গুড়ায় গাড়িচাপায় দুই অজ্ঞাত নারীর মৃত্যু
ভাঙ্গুড়ায় গাড়িচাপায় দুই অজ্ঞাত নারীর মৃত্যু

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় কোনো গাড়ির চাপায় দুই অজ্ঞাত নারী নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে Read more

ইয়েমেনে বোমাবর্ষণ বন্ধের ঘোষণা ট্রাম্পের
ইয়েমেনে বোমাবর্ষণ বন্ধের ঘোষণা ট্রাম্পের

গাজায় গণহত্যার দায়ে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালীতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছিল ফিলিস্তিনকে সমর্থন দেওয়া Read more

গজারিয়ায় ১ম বারের মতো ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি ধান-১০৫ চাষ
গজারিয়ায় ১ম বারের মতো ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি ধান-১০৫ চাষ

গজারিয়ায়  কৃষকের মাঠে ডায়াবেটিক রোগীর জন্য উদ্ভাবিত ব্রি ধান ১০৫ চাষ হচ্ছে গজারিয়ায়। ভালো ফলন দেখে আশাবাদী কৃষকরা। উপকারী এই Read more

নাটোরে প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
নাটোরে প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাটোর–পাবনা মহাসড়কের কয়েন বাজার এলাকায় একটি প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাসেন আলী (৫৫) নামের এক Read more

নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গাদের সমাবেশ
নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গাদের সমাবেশ

নির্যাতন ও গণহত্যা থেকে রক্ষা পেতে মিয়ানমার হতে পালিয়ে আসা রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে বিশ্ব দরবারে ঐক্যমতের আহ্বান জানিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন