দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি সরকারি খাদ্যগুদামে (এলএসডি) প্রায় পৌনে দুই কোটি টাকার চাল ও খালি বস্তা আত্মসাতের ঘটনায় সাবেক (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আনোয়ারা বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দিনাজপুর দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।উক্ত মামলায় আসামিরা হলেন ডুগডুগি এলএসডির সাময়িক বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা বেগম, ঘোড়াঘাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মন্ডল, একই গুদামের নিরাপত্তা প্রহরী (বরখাস্ত) মফিজুল ইসলাম এবং কুলি সর্দার শাহিনুর আলম।গত বছর ২০২৪ সালে পৌনে দুই কোটি টাকার চাল নিয়ে উধাও খাদ্য কর্মকর্তা এমন শিরোনামে বিভিন্ন মিডিয়াতে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে। পরবর্তীতে দুদক দিনাজপুর কার্যালয়ের একটি টিম ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত তদন্ত চালায়। তদন্ত শেষে জানুয়ারি মাসে একটি প্রতিবেদন জমা দেন। প্রায় সাত মাস পর দুদকের প্রধান কার্যালয় থেকে মামলার অনুমোদন আসে।দিনাজপুর দুদক কার্যালয় সূত্রে জানা যায়, ডুগডুগি এলএসডির দুটি খাদ্যগুদামের প্রতিটির ধারণ ক্ষমতা ৫০০ মেট্রিক টন। ২০২৪ সালের ২ মে থেকে ৬ মে পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের উপস্থিতিতে একটি তদন্ত কমিটি মজুত যাচাই করে। তদন্তে দেখা যায়, ২০২৪ সালের ১৮ এপ্রিল পর্যন্ত রেকর্ড অনুযায়ী দুইটি গুদামে চাল থাকার কথা ছিল ১০৬৪ দশমিক ১৫৫ টন। কিন্তু বাস্তবে পাওয়া যায় ৭৪৫ দশমিক ১৪ টন। অর্থাৎ ঘাটতি ছিল ৩১৯ দশমিক ১৪১ টন চাল, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৭ লাখ ৪৬ হাজার ২৫৯ টাকা। এছাড়া ৫০ কেজি ওজনের ৪ হাজার ২৭৮টি খালি বস্তাও পাওয়া যায়নি। প্রতিটি ৯০ টাকা হারে যার মূল্য ৩ লাখ ৮৫ হাজার ২০ টাকা। সর্বমোট আত্মসাৎকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৭১ লাখ ৩১ হাজার ২৭৯ টাকা।মামলার বাদী ও দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বলেন, আসামিরা যোগসাজশে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে প্রতারণার মাধ্যমে সরকারি চাল ও খালি বস্তা আত্মসাৎ করেছেন। এ কাজে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা লঙ্ঘিত হয়েছে। সরকারি চাল ও খালি বস্তা আত্মসাতের ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি এখন তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ফরিদপুরে বিশ্ববিদ্যালয় না করে গোপালগঞ্জে বিলের মধ্যে করা হয়েছে’
‘ফরিদপুরে বিশ্ববিদ্যালয় না করে গোপালগঞ্জে বিলের মধ্যে করা হয়েছে’

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা বলেছেন, ফরিদপুর জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া সময়ের দাবি এবং অত্যন্ত জরুরি Read more

গুলশান থানার সাবেক তদন্ত ওসি আমিনুল মির্জাপুরে গ্রেপ্তার
গুলশান থানার সাবেক তদন্ত ওসি আমিনুল মির্জাপুরে গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক ও গুলশান থানার সাবেক (তদন্ত) ওসি আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার Read more

কর্মজীবনের অদৃশ্য চাপ কমাতে ৮ ঘণ্টার কাজই যথেষ্ট
কর্মজীবনের অদৃশ্য চাপ কমাতে ৮ ঘণ্টার কাজই যথেষ্ট

ঝলমলে আলো, গ্ল্যামারের মোহ আর নিরন্তর দৌড়ের ভেতরেও তিনি যেন সবসময় একটু আলাদা। দীপিকা পাডুকোন কেবল পর্দার চরিত্রেই নয়, বাস্তব Read more

স্বপ্ন-তে মাত্র ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম!
স্বপ্ন-তে মাত্র ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম!

বিশ্ব আইসক্রিম দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় সুপারশপ চেইন স্বপ্ন। মাত্র ১০০ টাকায় তিন মিনিটে যত খুশি, তত Read more

আছিয়া ধর্ষণ মামলা: ঢামেকের ২ চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আছিয়া ধর্ষণ মামলা: ঢামেকের ২ চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সপ্তম দিনের সাক্ষীর শুনানি হয়নি। আজ মঙ্গলবার (৬ মে) সাক্ষ্য গ্রহণের দিন ধার্য Read more

পিরোজপুরে বিএনপি সদস্য সচিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ
পিরোজপুরে বিএনপি সদস্য সচিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু  ও তার পরিবারের নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন