রাজধানীতে কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া। আর এ বর্জ্য পরিষ্কার করার জন্য ১০ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে এক সংবাদ বিফ্রিংয়ে এসব কথা জানান ডিএসসিসি প্রশাসক। এসময় তিনি বলেন, ‘কোরবানির দিন বিকেল থেকে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম শুরু হবে। আমাদের কমিটমেন্ট, ১২ ঘণ্টার ভেতরে আমরা এ ময়লা পরিষ্কার করব।’ডিএসসিসি প্রশাসক বলেন, ‘বর্জ্য পরিষ্কার করার জন্য ১০ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী প্রস্তুত রেখেছি। সিটি করপোরেশনের গাড়িও আমরা রেখেছি। একই সঙ্গে সরকারের অন্যান্য সংস্থায়ও চাহিদা দিয়ে রেখেছি। যদি প্রয়োজন হয়, আমরা তাদের কাছ থেকে গাড়ি নিয়ে আসব।’শাহজাহান মিয়া আরও বলেন, ‘মানুষ যাতে নির্বিঘ্নে কোরবানি দিতে পারে ও উৎসব যাতে নির্বিঘ্নে পালন করতে পারে, এ বিষয়ে যেকোনো অভিযোগ দেওয়ার জন্য একটি হটলাইন ও কন্ট্রোলরুম খোলা থাকবে। বর্জ্য নিয়ে যেকোনো অভিযোগ দিলেই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সেখানে গিয়ে উপস্থিত হবেন।’এদিকে নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের অবরোধে বেশ কয়েকদিন থেকেই অচলাবস্থা বিরাজ করছে। এ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি উত্তর দিতে চাই না। এটা রাজনৈতিক বিষয়। সেনসিটিভ ইস্যু। এই আইনগত বিষয়গুলোয় আমি কথা বলতে চাই না।নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের অবরোধের বিষয়ের এক প্রশ্নের জবাবে প্রশাসক শাহজাহান মিয়া বলেন, ‘এ বিষয়ে আমি উত্তর দিতে চাই না। এটা রাজনৈতিক বিষয়। সেনসিটিভ ইস্যু। এই আইনগত বিষয়গুলোয় আমি কথা বলতে চাই না।’তবে এ বিষয়ে শাহজাহান মিয়া আরও বলেন, ‘নগর ভবন বন্ধ থাকলেও আমাদের তিনটি দপ্তর সেখানে কাজ করতে পারছে। সেগুলো হলো—বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, ভান্ডার বিভাগ, পরিবহন বিভাগ।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাহাড়-প্রকৃতির টানে পর্যটকদের ভিড় লোহাগাড়ার চাম্বি লেকে
পাহাড়-প্রকৃতির টানে পর্যটকদের ভিড় লোহাগাড়ার চাম্বি লেকে

একপাশে ফসলের মাঠ,আর বাকি তিন পাশ সবুজ পাহাড়। লাল মাটির উঁচুনিচু টিলা ও আঁকাবাঁকা রাস্তা পার হয়ে চাম্বি লেকের দেখা Read more

নবজাতকের গলা কেটে টয়লেটে লাশ লুকিয়ে পালালেন মা
নবজাতকের গলা কেটে টয়লেটে লাশ লুকিয়ে পালালেন মা

সিরাজগঞ্জের শাহজাদপুরে নবজাতকের গলা কেটে হত্যা করেছে জান্নাতুল ফেরদৌস (২২) নামের এক পাষণ্ড মা ও তার স্বজনরা। এরপর বাড়ির পেছনে Read more

আফগানিস্তানে ভূমিকম্প: নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়াল
আফগানিস্তানে ভূমিকম্প: নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়াল

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জন ছাড়িয়েছে। পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৩ হাজার ২৫১ জন এবং ৮ Read more

বাঘায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কলেজ শিক্ষার্থী ইয়ামিন
বাঘায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কলেজ শিক্ষার্থী ইয়ামিন

রাজশাহীর বাঘায় মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মোস্তাকিন আহমেদ ইয়ামিন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী Read more

ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ স্মরণ কালের জনসভায় পরিনত 
ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ স্মরণ কালের জনসভায় পরিনত 

ফিলিস্তিন মুসলিম গনহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে প্যালেস্টাইন সলিডটরি মুভমেন্টের আয়োজনে "মার্চ ফর প্যালেস্টাইন" অনুষ্ঠিত হয়েছে। এতে Read more

লাইফ সাপোর্টে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম
লাইফ সাপোর্টে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম

কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন তার ‘ম্যাসিভ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন