নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমি জরিপ করতে ঘুষবাণিজ্যের অভিযোগ উঠেছে জরিপ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে। ঘুষ ছাড়া ভূমি জরিপ করতে কাগজপত্র ত্রুটিসহ বিভিন্ন অজুহাত উত্থাপন করায় বুধবার (২৩ জুলাই) বিকেল ৩ টায় হীরাঝিল এলাকায় গিয়াস উদ্দিন ইসলামীক মডেল স্কুল অ্যান্ড কলেজে নারায়ণগঞ্জ সদরের সহকারী সেটেলমেন্ট অফিসার মো. মোহসিন আলী ও সার্ভেয়ার মো. নজরুল ইসলামকে অবরুদ্ধ করে রাখেন ছাত্র-জনতা। এ সময় জনরোষে পালিয়ে যায় অন্য জরিপ কর্মকর্তা ও কর্মচারীরা। বিকেল ৬ টায় অবরুদ্ধ ২ কর্মকর্তাকে উদ্ধার করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।অভিযোগ জানা গেছে, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার গত ১৫ দিন ধরে চলছে ভূমি জরিপের কাজ। প্রতিটি ওয়ার্ডে ৯ জন করে টিম গঠন করে করা হচ্ছে ভূমি জরিপ। ভূমি জরিপ করতে জরিপ কর্মকর্তারা ভূমি মালিকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের অর্থ। জমির পরিমাণ অনুযায়ী অর্থ দাবি করেন জরিপ কর্মকর্তারা। তাদের দাবিকৃত অর্থ না দিলে জমির কাগজপত্র ত্রুটি ও নানান অজুহাতে হয়রানি করেন। এতে সৃষ্টি হয় ক্ষোভ।হীরাঝিল এলাকায় গিয়াস উদ্দিন ইসলামীক মডেল স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত একটি ভবনের দ্বিতীয় তলায় আস্থায়ী ক্যাম্প বানিয়ে ২ নং আটী মৌজার ভূমি জরিপ কাজ চালিয়ে যাচ্ছেন একটি টিম। এ টিমের কর্মকর্তারা শুরু করেন ব্যাপক ঘুষবাণিজ্য। বিষয়টি জানতে পেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার নেতারা ক্যাম্পে গিয়ে ঘুষবাণিজ্যের বিষয়ে জানতে চাইলে ক্যাম্পের কর্মকর্তা কর্মচারী ও তাদের নিয়োজিত দালালরা যে যার মত দৌড়ে পালিয়ে যায়। এ খবর পেয়ে ছুটে আসেন নারায়ণগঞ্জ সদরের সহকারী সেটেলমেন্ট অফিসার মো. মোহসিন আলী ও সার্ভেয়ার মো. নজরুল ইসলাম। তখন ছাত্র-জনতা তাদের অবরুদ্ধ করে রাখেন।হীরাঝিল এলাকার বাসিন্দা মোতাহার হোসেন বলেন, “আমার বাড়ির জরিপ করতে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছে জরিপ কর্মকর্তারা।” শাহজালাল নামে আরেকজন বাড়ির মালিক বলেন, “তার কাছ থেকেও নিয়েছেন ৩০ হাজার টাকা।” কামাল মিয়া নামে একজন বলেন, “আমার কাছে ২০ হাজার টাকা চেয়েছিল, আমি ১০ হাজার টাকা দিতে চাইলেও তারা রাজি হয়নি। তাই আমি টাকা না দিয়ে চলে যাই। ফলে আমার জায়গা জরিপ করেনি।”বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত বলেন, “জরিপ কর্মকর্তাদের ঘুষবাণিজ্যের অভিযোগ পেয়ে আমরা ক্যাম্পে আসি। এ সময় জরিপ করতে আসা জমির মালিকরা ঘুষবাণিজ্যের কথা বলা শুরু করলে জরিপ কর্মকর্তারা যে যার মত দৌড়ে পালিয়ে যায়। তখন সহকারী সেটেলমেন্ট অফিসার মো. মোহসিন আলী ও সার্ভেয়ার মো. নজরুল ইসলামকে অবরুদ্ধ করে রাখা হয়।”জানতে চাইলে নারায়ণগঞ্জ সদরের সহকারী সেটেলমেন্ট অফিসার মো. মোহসিন আলী বলেন, “আমি ঘুষবাণিজ্য করিনি। খবর পেয়ে আমি এসেছি। আমার অজান্তে কোন কর্মকর্তা কর্মচারীরা ঘুষ নিয়ে থাকলে তা ফিরিয়ে দেওয়া সম্ভব না। সামনে আর যেন কেউ কোন জমির মালিকের কাছ থেকে আর্থিক সুবিধা নিতে না পারে সে দিকে নজর রাখা হবে।”এদিকে খবর পেয়ে বিকেল সাড়ে ৫ টায় সিদ্ধিরগঞ্জ থানার ওসি (অপারেশন) ফারুক ও উপ-পরিদর্শক ওয়াসিম আকরাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে ভূক্তভোগীদের সঙ্গে কথা বলেন। পরে অবরুদ্ধ ওই ২ কর্মকর্তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি অপারেশন ফারুক বলেন, “অভিযুক্তদের কাছ থেকে ঘুষের কোন টাকা পাওয়া যায়নি। তারা পরে এসে অবরুদ্ধ হয়েছিলেন।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর)

প্রথম টি-টোয়েন্টির নাটকীয়তার পর আজ আবার বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি দ্বিতীয় ম্যাচে। এদিকে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও মুখোমুখি আজ।ক্রিকেট২য় টি-টোয়েন্টিবাংলাদেশ-আফগানিস্তানসরাসরি, রাত ৮–৩০ Read more

ইউক্রেনে ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ জয় করছে রাশিয়া: পুতিন
ইউক্রেনে ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ জয় করছে রাশিয়া: পুতিন

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ বলে আখ্যায়িত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনী একটি ‘ন্যায়সঙ্গত Read more

পদত্যাগ করলেন মোহামেডান চেয়ারম্যান
পদত্যাগ করলেন মোহামেডান চেয়ারম্যান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (ফুটবল) ২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। এ জয়ে দীর্ঘ ২২ বছরের অচলায়তন ভেঙেছে দলটি। শিরোপা জেতার পর Read more

নারায়ণগঞ্জে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর অপরাধী দল ‘ডি কোম্পানি’র দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।বুধবার Read more

সাম্য হত্যার বিচারের দাবিতে বেরোবিতে ছাত্রদলের বিক্ষোভ
সাম্য হত্যার বিচারের দাবিতে বেরোবিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস ও ঢাবি ভিসির পদত্যাগের দাবিতে Read more

চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় অভিযুক্ত ৪ পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির
চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় অভিযুক্ত ৪ পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির

জুলাই-আগস্টে চানখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যার মামলায় পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন, নাসিরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন