পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারত কিছু যুদ্ধবিমান হারিয়েছে বলে প্রথমবারের মতো স্বীকার করেছে দেশটির সামরিক বাহিনী। তবে তারা বলছে, কতটি যুদ্ধবিমান হারিয়েছে সেই সংখ্যা গুরুত্বপূর্ণ নয়। বরং গুরুত্বপূর্ণ হলো, সেগুলো কীভাবে হারালো, কী ভুল হয়েছিল—সেই বিশ্লেষণ।শনিবার (৩১ মে) সিঙ্গাপুরে অনুষ্ঠিত শ্যাংগ্রিলা ডায়ালগ সম্মেলনে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান।শীর্ষ জেনারেল বলেন, পাকিস্তানের দাবি অনুযায়ী ৬টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার তথ্য পুরোটাই ভিত্তিহীন। তবে, ভারত কতটি বিমান হারিয়েছে সে বিষয়ে তিনি নির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করলেও বলেন, ‘সংখ্যা নয়, গুরুত্বপূর্ণ হলো কোন ভুলে বিমানগুলো হারালাম এবং সেই ভুলগুলো থেকে আমরা কী শিখলাম।’তিনি বলেন, ভারতের সশস্ত্র বাহিনী খুব দ্রুত কৌশলগত ত্রুটি চিহ্নিত করে তা সংশোধন করেছে এবং মাত্র দুই দিনের মধ্যেই যুদ্ধবিমানগুলো পুনরায় আকাশে তুলে দূরপাল্লার অভিযান পরিচালনা করেছে।গত ৭ মে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর বিমান হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করেছিলেন, তারা ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও এই দাবির নিরপেক্ষ যাচাই হয়নি।এতোদিন ভারত সরকার এই বিষয়ে নীরব থাকলেও, জেনারেল চৌহানের বক্তব্যই ভারতীয় পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি হিসেবে দেখা হচ্ছে।তিনি আরও জানান, এই সংঘর্ষ কখনোই পারমাণবিক পর্যায়ে পৌঁছায়নি, বরং দুপক্ষই সংঘাতের মাত্রা নিয়ন্ত্রণে রেখেছে।বর্তমানে ভারত তাদের সামরিক কৌশলে বেশ কিছু পরিবর্তন এনেছে বলে জানান জেনারেল চৌহান। বিশেষ করে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হচ্ছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এইচএসসিতে পাসের হারে এ বছরও এগিয়ে মেয়েরা
এইচএসসিতে পাসের হারে এ বছরও এগিয়ে মেয়েরা

এইচএসসি ও সমমান পরীক্ষায় গত কয়েক বছরের মতো এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছেন মেয়েরা। এ বছর ১১টি Read more

শিবনগর গ্রামে জমি বিরোধে দুই মামলা, আসামিরা ঘুরছে প্রকাশ্যে
শিবনগর গ্রামে জমি বিরোধে দুই মামলা, আসামিরা ঘুরছে প্রকাশ্যে

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের শিবনগর ও চরনারায়নপুর গ্রামে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র করে দুটি পৃথক হামলার ঘটনা ঘটেছে। Read more

মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে

জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দিনমজুর রিয়াজুল ফরাজি (৩৫) হত্যা মামলায় মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সাত Read more

সদস্য ফরম বাছাই নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, আহত ৬
সদস্য ফরম বাছাই নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, আহত ৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপির নতুন সদস্য ফরম বাছাইকালে ছাত্রদল ও বিএনপি কর্মীদের দুই পক্ষে বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা Read more

মাধবদী বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই অর্ধশতাধিক দোকান
মাধবদী বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই অর্ধশতাধিক দোকান

নরসিংদী সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী মাধবদী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে প্রায় অর্ধশতাধিক দোকান। একটি দোকান থেকে Read more

ভৈরবে প্রাথমিক সমাপনী পরীক্ষা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন
ভৈরবে প্রাথমিক সমাপনী পরীক্ষা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের ভৈরবে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষা ব্যবস্থা চালুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।২০২৫ সালে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন