আগামী ২৫ বছর যারা হজ করতে সৌদি আরব যাবেন, তাদের আর তীব্র গরম সইতে হবে না। ২০২৬ সাল থেকে শুরু করে হজযাত্রা ধীরে ধীরে বসন্ত, শীত ও শরতের মত তুলনামূলক ‘ঠান্ডা’ মৌসুমে চলে আসবে হবে বলে গালফ নিউজের খবরে বলা হয়েছে।দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র—এনসিএমের মুখপাত্র হুসেইন আল কাতানি জানান, এবার যে হজ হলো, সেটা গ্রীষ্মের শেষ হজ। তিনি বলেন, আগামী আট বছর হজ হবে বসন্তে; পরের আট বছর শীতে। তারপর শরৎ পার করে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে বাড়তে প্রায় ২৫ বছর পর গিয়ে গ্রীষ্মে ফিরবে।এনসিএমের মুখপাত্র বলেন, চন্দ্রবর্ষের হিসাব ধরে ২৫ বছরের হজ পঞ্জিকা করা হয়েছে। হিজরি বর্ষপঞ্জির ভিত্তিতে ২০৫০ সাল পর্যন্ত হজের যেসব তারিখ পাওয়া গেছে, সেগুলো গ্রেগরিয়ান হিসাবে কবে পড়ে, তাও পঞ্জিকায় তুলে ধরা হয়েছে।হিজরি বর্ষপঞ্জি চাঁদের গতিপথের ওপর নির্ভর করায় এটি গ্রেগরিয়ান বর্ষপঞ্জির তুলনায় প্রায় ১১ দিন ছোট। আর ছোট হওয়ায় হজের সময় প্রতিবছর কিছুটা করে এগিয়ে আসে।সেই হিসাবে ২০৫০ সালে গ্রীষ্মকাল ফিরে আসার আগ পর্যন্ত হজযাত্রীরা তুলনামূলকভাবে ঠান্ডা আবহাওয়া পাবেন।২০৫০ সাল পর্যন্ত হজের সূচি:২০২৬ থেকে ২০৩৩ সাল পর্যন্ত বসন্তে (মে থেকে মার্চ)২০৩৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত শীতে (ফেব্রুয়ারি থেকে জানুয়ারি, পরে ডিসেম্বর)২০৪২ থেকে ২০৪৯ সাল পর্যন্ত শরতে (নভেম্বর থেকে সেপ্টেম্বর)২০৫০ সালে আবার আগস্টে; অর্থাৎ গ্রীষ্মকালেহজের সময়ের এই পরিবর্তনটি হাজিদের শারীরিক কষ্ট লাঘবে সহায়ক হবে। বিশেষ করে বয়স্ক এবং যাদের স্বাস্থ্য সমস্যায় রয়েছে। পাশাপাশি হজের সময় জনসমাগম পরিচালনা, লজিস্টিকস এবং নিরাপত্তা পরিকল্পনায় সহায়তা করবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাইব্যুনাল চেয়ারম্যানের হ্যাক হওয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার
ট্রাইব্যুনাল চেয়ারম্যানের হ্যাক হওয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। হ্যাকারকে চিহ্নিত Read more

চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিন নারী আটক
চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিন নারী আটক

কুমিল্লার চৌদ্দগ্রামের আনন্দপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে সীমান্তবর্তী আনন্দপুর Read more

টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের
টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের

কক্সবাজারের টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে শ্যালক ও দুলাভাই। এ ঘটনায় আরও একজন গুরুতর Read more

ইরানের হামলায় ৫ হাজার ইসরায়েলি গৃহহীন
ইরানের হামলায় ৫ হাজার ইসরায়েলি গৃহহীন

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার সবচেয়ে বড় শিকার হয়ে উঠছে সাধারণ মানুষ। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরে Read more

সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্র নিহত
সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্র নিহত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান ইশতিয়াক (১৫) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রশুনিয়া Read more

বরিশালে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত
বরিশালে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

“শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে” এই শ্লোগান নিয়ে বরিশালে মহান মে দিবস এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন