অবরুদ্ধ গাজা অভিমুখে যাত্রা করা ত্রানবাহী জাহাজ সোমবার সকালে আটক করেছে ইসরাইলি বাহিনী। জাহাজটিতে থাকা ১২ মানবাধিকারকর্মীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসির।আটকদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, ব্রাজিলিয়ান কর্মী থিয়াগো অ্যাভিলা, ছয়জন ফরাসি নাগরিক—যাদের মধ্যে একজন ফরাসি-ফিলিস্তিনি ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান, এছাড়াও স্পেন ও তুরস্কের নাগরিকরাও ছিলেন।ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফরাসি নাগরিকদের দ্রুত দেশে ফেরানোর আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট কার্যালয়ের এক কর্মকর্তা জানান, ফরাসি নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশে ফেরার অনুমতি দেওয়া হোক।অন্যদিকে তুরস্ক নৌকাটিকে আন্তর্জাতিক জলসীমায় আটকানোকে ‘জঘন্য হামলা’ বলে অভিহিত করেছে।ইসরাইল দাবি করেছে, গাজা উপকূলের দিকে যাত্রার আগে একাধিকবার সতর্ক করা হলেও এ কর্মীরা নিষেধাজ্ঞা অমান্য করেছেন। গাজা উপকূল বর্তমানে কঠোর সামুদ্রিক অবরোধের অধীনে রয়েছে।‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর এ অভিযানকে ইসরাইল ‘উসকানিমূলক’ বলে কটাক্ষ করেছে। সংগঠনটি সহায়তা নিয়ে গাজায় যাওয়ার পরিকল্পনা করেছিল, যার মূল লক্ষ্য ছিল গাজায় চলমান মানবিক সংকটের বিষয়ে বিশ্বকে সচেতন করা।এর আগেও ইসরাইল এ ধরনের বেশ কিছু জাহাজভিত্তিক সহায়তা পাঠানোর চেষ্টা আটকে দিয়েছে। সিসিলির কাতানিয়া বন্দর থেকে ১ জুন গাজার উদ্দেশে যাত্রা শুরু করে ‘ম্যাডলিন’ নামের একটি জাহাজ। এতে ওষুধ, ময়দা ও শিশুখাদ্যের মতো মানবিক সহায়তা সামগ্রী বহন করা হচ্ছিল।সোমবার সকালে জাহাজটি গাজার উপকূল থেকে প্রায় ১৮৫ কিলোমিটার দূরে পৌঁছালে ইসরাইলি নৌবাহিনী সেটিকে আটক করে এবং যাত্রীদের মোবাইল ফোন সাগরে ফেলে দিতে বাধ্য করে। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। বিশ্লেষকদের মতে, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার ও নৌ-আইনের পরিপন্থী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মমতার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ
মমতার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। আজ সোমবার (২৩ জুন) পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর Read more

বেনাপোল বন্দরে খাদ্য পণ্যের বাণিজ্য ঘাটতি ৭৩ হাজার ২০০ মেট্রিক টন
বেনাপোল বন্দরে খাদ্য পণ্যের বাণিজ্য ঘাটতি ৭৩ হাজার ২০০ মেট্রিক টন

২০২৪-২৫ অর্থবছরে তার আগের বছরের চেয়ে ভারত থেকে চাল আমদানি বাড়লেও কমেছে গম, ডাল, পেঁয়াজ ও মরিচসহ বেশ কয়েকটি নিত্যপণ্যের Read more

বরিশালে বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, বিচ্ছিন্ন যোগাযোগ
বরিশালে বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, বিচ্ছিন্ন যোগাযোগ

বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি এলাকার দরবার হাজী বাড়ির সামনের খালের ওপর নির্মিত একটি পুরনো ব্রিজ বালুভর্তি বাল্কহেডের Read more

ইসরাইল গাজায় লাইভ গণহত্যা চালাচ্ছে: গ্রেটা থুনবার্গ
ইসরাইল গাজায় লাইভ গণহত্যা চালাচ্ছে: গ্রেটা থুনবার্গ

দলখলদার ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। তিনি বলেন, ‘ গাজায় Read more

রাজবাড়ী‌তে মানববন্ধন শে‌ষে পুলিশের ওপর হামলা ও ভাংচুর, আটক ২
রাজবাড়ী‌তে মানববন্ধন শে‌ষে পুলিশের ওপর হামলা ও ভাংচুর, আটক ২

রাজবাড়ী‌তে পু‌লি‌শের এক এসআই‌কে মার‌ধ‌র ক‌রে‌ছে উ‌ত্তে‌জিত জনতা। র‌বিবার (১৮ মে) বিকা‌লে সদর উপ‌জেলার বসন্তপুর ইউ‌নিয়‌নের রাজাপুর গ্রামে এঘটনা ঘ‌টে ।আহত Read more

গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩
গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩

রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল করায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় মাওলানা ভাসানী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন