ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছোট ভাই ও তাঁর শ্যালক কর্তৃক ভিজিএফের চাল আত্মসাতের চেষ্টাকালে ৩ হাজার ২শ’ ১০ কেজি চাল জব্দ করেছে সেনাবাহিনী। সোমবার (০২ জুন) ভোরে পরিষদের কাছেই এক বাড়ি থেকে অভিযান চালিয়ে ১০৭ বস্তা (৩২২১ কেজি) চাল উদ্ধারসহ এক নারীকে আটক করা হয়েছে।স্থানীয় সূত্র ও সেনাবাহিনীর তথ্যে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের মতো ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে রবিবার (০১ জুন) গৌরীপুরের ৭নং রামগোপালপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।জানা গেছে, ওই চাল সঠিকভাবে বিতরণ না করে পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমীন জনির নির্দেশে তাঁর ভাই রতন মাস্টার ও শ্যালক তুহিনকে দিয়ে গভীর রাতে বিক্রি করে দেন। পরে ওই চাল পরিষদের পাশে মো. শাহজাহানের বাড়িতে রাখা হয়। এক পর্যায়ে সোমবার ভোর চারটার দিকে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার সময় সড়কে টহলরত সেনাবাহিনীর হাতে ধরা পড়ে। এ সময় অনেকে পালিয়ে গেলেও কথিত কালোবাজারি শাহজাহানের স্ত্রী মোছাম্মৎ কল্পনা আক্তার (৪৫) ধরা পড়েন। পরে সেনাবাহিনীর দলটি তাঁর বাড়িতে গিয়ে ১০৭ বস্তা চালের সন্ধান পান।এ বিষয়ে জানতে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমীন জনির মোবাইল নম্বরে কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।এ ব্যাপারে জানতে চাইলে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান বলেন, ‘বিষয়টি জানতে পেরে খোঁজ খবর নেওয়া হচ্ছে। বরাদ্দকৃত চালের নয়ছয় হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার
আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। সেই পারফরম্যান্সের প্রতিফলন দেখা Read more

কুষ্টিয়ায় দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি
কুষ্টিয়ায় দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি

কুষ্টিয়ার মিরপুরে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে দুই পুলিশকে হাতুড়ি দিয়ে আঘাত করেছে এক আসামি। শুক্রবার(২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার থানা Read more

ইরানে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে ধর্ষণের দায়ে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) এই সাজা কার্যকর হয়। দেশটির বিচার বিভাগ Read more

গাজায় দ্রুতই আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে: ট্রাম্প
গাজায় দ্রুতই আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে: ট্রাম্প

ফিলিস্তিনের গাজায় দ্রুতই একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণের মধ্যে Read more

ইউক্রেনের ৩ গ্রাম দখলের ঘোষণা রাশিয়ার
ইউক্রেনের ৩ গ্রাম দখলের ঘোষণা রাশিয়ার

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সেনাবাহিনী ইউক্রেনের তিনটি ভিন্ন অঞ্চলের তিনটি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে Read more

ইসরাইলের নিয়ন্ত্রণে গাজার ৮৫ শতাংশ এলাকা: জাতিসংঘ
ইসরাইলের নিয়ন্ত্রণে গাজার ৮৫ শতাংশ এলাকা: জাতিসংঘ

ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রায় ৮৫ শতাংশ এলাকা হয় ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কিংবা উচ্ছেদ আদেশের মুখে। আবার কোথাও কোথাও উভয় অবস্থাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন