দেশের অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্তের সূচনা ঘটিয়ে ২০১৩ সালের ১৪ জুন ‘প্রজন্মের সংবাদমাধ্যম’ স্লোগানকে ধারণ করে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ‘সময়ের কণ্ঠস্বর’। সময়ের পরিক্রমায় বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পাঠকের আস্থাকে পুঁজি করে প্রতিষ্ঠানটি আজ অতিক্রম করেছে গৌরবময় এক যুগ—পা রেখেছে এর ১৩তম বছরে।যাত্রার শুরু থেকেই সময়ের কণ্ঠস্বর বিশ্বাস করেছে, সাংবাদিকতা কেবল খবর পরিবেশনের বিষয় নয়, এটি একটি সামাজিক দায়িত্বও। তাই প্রতিষ্ঠানটি শুরু থেকেই নিরপেক্ষ, তথ্যনির্ভর ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের পাশাপাশি তুলে ধরেছে প্রান্তিক মানুষের সুখ-দুঃখ, প্রতিদিনকার সংগ্রাম ও সমাজ বাস্তবতার নানা চিত্র।তথ্যপ্রযুক্তিনির্ভর এই যুগে যখন সংবাদমাধ্যম দ্রুত পরিবর্তনশীল, তখন সময়ের কণ্ঠস্বর অনলাইন জার্নালিজমে নতুনমাত্রার নিরীক্ষা ও পাঠক-কেন্দ্রিক কনটেন্ট তৈরি করে প্রতিষ্ঠা করেছে নিজস্ব মান ও ধারা। সংবাদ পরিবেশনে গতি, নির্ভুলতা ও দায়িত্ববোধকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর পেশাদার কাঠামো।এই যাত্রার পেছনে ছিলেন প্রথিতযশা কবি, সাহিত্যিক, সাবেক সচিব ও প্রাক্তন প্রধান তথ্য কমিশনার প্রয়াত এম. আজিজুর রহমান। গণমাধ্যমকে ব্যবসার বাইরে রেখে সামাজিক সেবার এক অনন্য মাধ্যম হিসেবে গড়ে তোলার যে দৃষ্টিভঙ্গি তিনি রেখে গেছেন, তা আজ সময়ের কণ্ঠস্বর-এর প্রতিটি স্তরে প্রতিফলিত হয়।বর্তমানে পোর্টালটির সার্বিক তত্ত্বাবধানে আছেন ভারপ্রাপ্ত সম্পাদক পলাশ মল্লিক। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও বার্তা সম্পাদক রবিউল ইসলামের দক্ষ পরিচালনায় দেশজুড়ে বিস্তৃত প্রতিনিধি নেটওয়ার্কের মাধ্যমে সময়ের কণ্ঠস্বর প্রতিদিন পৌঁছে দিচ্ছে প্রান্তিক মানুষের কথা, তুলে ধরছে জনদুর্ভোগ, অনিয়ম, অধিকার ও সম্ভাবনার নানা গল্প।এক যুগের দীর্ঘ এই যাত্রায় সময়ের কণ্ঠস্বর-এর সবচেয়ে বড় শক্তি তার পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা ও সংবাদকর্মীরা। তাঁদের অবিচল সমর্থন, পরামর্শ ও অংশগ্রহণেই এ অনলাইন পোর্টালটি আজ দেশের শীর্ষ অনলাইন নিউজমাধ্যমগুলোর কাতারে জায়গা করে নিতে পেরেছে।প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে সময়ের কণ্ঠস্বর পরিবার সকল পাঠক, সহকর্মী, বিজ্ঞাপনদাতা, এবং শুভানুধ্যায়ীদের প্রতি জানায় আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। ভবিষ্যতের পথচলায় প্রতিষ্ঠানটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাদারিত্ব ও ডিজিটাল সাংবাদিকতার উৎকর্ষতায় নতুন দিগন্ত ছুঁয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পেসারদের আগুন ঝড়ানো বোলিংয়ে বিপদে শ্রীলঙ্কা
পেসারদের আগুন ঝড়ানো বোলিংয়ে বিপদে শ্রীলঙ্কা

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাট করছে লঙ্কানরা। বুধবার (২ Read more

চট্টগ্রামে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া থানায় দায়ের করা ধর্ষণচেষ্টা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।আজবুধবার (১৪ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান Read more

মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগ সভাপতির ঝুলন্ত মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগ সভাপতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর থেকে মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী (৪৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) নগরের উত্তর Read more

আলফাডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আলফাডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আলফাডাঙ্গা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন Read more

পঞ্চগড়ে বাদাম ক্ষেতে গাঁজার চাষ, যুবক গ্রেফতার
পঞ্চগড়ে বাদাম ক্ষেতে গাঁজার চাষ, যুবক গ্রেফতার

পঞ্চগড়ে গাঁজার গাছ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রতন ওরফে লাবু (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৪ Read more

দুঃসময়ে ইরানের পাশে রাশিয়া, ইসরায়েলকে কড়া বার্তা
দুঃসময়ে ইরানের পাশে রাশিয়া, ইসরায়েলকে কড়া বার্তা

ইরানে হামলা অগ্রহণযোগ্য ও উসকানিমূলক- এ কথা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ইসরায়েলের এই হামলা বিনাদোষে হয়েছে এবং এটা জাতিসংঘের সনদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন