খতিব মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে অপহরণকারীদের আইনের আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ফেসবুক পেজের এক বিবৃতিতে এ কথা জানান তিনি। ধর্ম উপদেষ্টা লিখেন, গাজীপুরের খতিব মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে অপহরণকারীদের গ্রেফতার ও দ্রুত আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একযোগে কাজ করছে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।এর আগে ধর্ম উপদেষ্টা লিখেন, গাজীপুরের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীর অপহরণ, গুম ও নির্যাতনের দাবির ব্যাপারে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সেনাবাহিনীর মাধ্যমে ধর্ম উপদেষ্টা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তাঁর পরিবার ও প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং পরিবারের তত্ত্বাবধানে গাজীপুরে নিয়ে আসা হবে। এ ঘটনায় তদন্তপূর্বক জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন ধর্ম উপদেষ্টা।এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে নিখোঁজের এক দিন পর পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড এলাকায় পাওয়া যায়। তাঁকে একটি গাছের সঙ্গে পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে তারা তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।গণমাধ্যমকর্মীদের মহিবুল্লাহ বলেন, বুধবার ফজরের নামাজের পর হাঁটতে বের হলে অ্যাম্বুল্যান্সে করে পাঁচজন এসে তাঁকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন করে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪১ হাজার ৬২৭ শিক্ষক নিয়োগের সুপারিশ
৪১ হাজার ৬২৭ শিক্ষক নিয়োগের সুপারিশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ-মাদরাসা) এমপিওভুক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে Read more

পিছিয়ে পড়ার পরও বার্সেলোনার দাপুটে জয়
পিছিয়ে পড়ার পরও বার্সেলোনার দাপুটে জয়

প্রতিপক্ষ রিয়াল ওবেইদোর মাঠে গিয়ে প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে কেবল জয়ই পায়নি, হ্যান্সি ফ্লিকের দল একপেশে Read more

অনেকে বলছে নির্বাচনের দরকার কী? কার নির্বাচন দরকার?
অনেকে বলছে নির্বাচনের দরকার কী? কার নির্বাচন দরকার?

নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় লাগা নিয়ে ব্রিটিশ-আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস Read more

‘আ.লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল’
‘আ.লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল’

আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য একটি দল তাদের বিরুদ্ধে কথা বলছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাদের বৈঠক আজ
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাদের বৈঠক আজ

দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনের মধ্যে আজ শনিবার বিএনপি ও বাংলাদেশ জামায়াতে Read more

বাংলাদেশিদের ভিসার মেয়াদ নিয়ে মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি
বাংলাদেশিদের ভিসার মেয়াদ নিয়ে মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি

ভিসার মেয়াদ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভয়াবহ পরিণতি হতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন