বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার বার্থী বাসস্ট্যান্ডের উত্তরে দূরপাল্লার যমুনা লাইন পরিবহনের একটি বাস ও একটি লোকাল বাসের সংঘর্ষ হয়। এতে বাসের সম্মুখ ভাগ দুমড়ে মুচড়ে যায়।আহতদের মধ্যে চারজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় একজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৬ জনকে উদ্ধার করেন। আহতরা হলেন- আবুল কালাম, আবুল বাশার, মো. ইমরান, মো. ইয়াসিন, রাজিয়া বেগম ও আনোয়ারা বেগম।এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় জড়িত দুটি বাস জব্দ করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাকৃবির গবেষণা প্রকল্পের চুরি হওয়া ১৪ ভেড়ার মধ্যে ৪ ভেড়া উদ্ধার
বাকৃবির গবেষণা প্রকল্পের চুরি হওয়া ১৪ ভেড়ার মধ্যে ৪ ভেড়া উদ্ধার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা প্রকল্পের উন্নত ‘দরপার’ ও ‘গাড়ল’ ভেড়া জাতের চুরি হওয়া ১৪টি ভেড়ার মধ্যে ৪টি উদ্ধার করেছে Read more

যশোরে মৃত শিক্ষিকার স্বামীর থেকে ঘুষ আদায়, শিক্ষা কর্মকর্তা আটক
যশোরে মৃত শিক্ষিকার স্বামীর থেকে ঘুষ আদায়, শিক্ষা কর্মকর্তা আটক

যশোরে মৃত শিক্ষিকার পেনশন ফাইল অনুমোদনের জন্য সোয়া লাখ টাকা ঘুষ গ্রহণকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে দুর্নীতি দমন Read more

ফুলবাড়ীতে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফুলবাড়ীতে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক Read more

ঘুষ না পেয়ে যুবকের হাত ভাঙল পুলিশ!
ঘুষ না পেয়ে যুবকের হাত ভাঙল পুলিশ!

রিমান্ডে নেওয়ার পর আসামির পরিবার ঘুষ না দেওয়ায় থানা হেফাজতে এক যুবকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অভিযুক্ত Read more

চট্টগ্রামে এসএসসির প্রশ্ন ফাঁসের ভুয়া কারবারি আটক
চট্টগ্রামে এসএসসির প্রশ্ন ফাঁসের ভুয়া কারবারি আটক

চট্টগ্রামের বাঁশখালীতে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আদিব (২৩) নামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন