রাজবাড়ীর গোয়ালন্দে মাইক্রোবাসের ধাক্কায় শাবানা আক্তার নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন শিশু গুরুতর আহত হয়েছে।রবিবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ক্যানাল ঘাটের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাবানা আক্তার (৩০) উপজেলার দৌলতদিয়া কিয়ামউদ্দিন পাড়া গ্রামের গহের আলীর স্ত্রী। তিনি শ্রবণ ও বাক প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।আহত ফাতেমা আক্তার পিংকি (০৮) উপজেলার দৌলতদিয়া ইদ্রিস মিয়া পাড়া এলাকার বাবলুর মেয়ে। শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাটের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের রাস্তা পারাপার হওয়ার সময় ঢাকামুখী দ্রুতগতির একটি হাইস (ঢাকা মেট্রো-চ ১২-৪১৪৬) মাইক্রোবাস ধাক্কা দিলে শিশুটি ও শাবানা আক্তার গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাবানা আক্তারকে মৃত ঘোষণা করেন এবং শিশুটির প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বর’কে জানান, সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসটি আটক করা হয়। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে। এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে গাজীপুরে কারখানায় হামলা ও ভাংচুর
ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে গাজীপুরে কারখানায় হামলা ও ভাংচুর

ইসরায়েলি পণ্য বর্জনের দাবি করে গাজীপুরের বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর এর ঘটনা ঘটেছে। এসময় কোনাবাড়ী ও কাশিমপুরে Read more

বগুড়ায় সারজিসের গাড়িবহরে হামলা
বগুড়ায় সারজিসের গাড়িবহরে হামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে।সোমবার (২০ অক্টোবর) বিকেলে বগুড়া শহরে Read more

সিংড়ায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিংড়ায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে Read more

৫ দিনেও গণধর্ষণের মামলা না নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে
৫ দিনেও গণধর্ষণের মামলা না নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

বরগুনার তালতলীতে পাশের বাড়ির ভাবীর সহযোগিতায় এক কিশোরীকে নিয়ে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিমসহ তার চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় Read more

ইরানি লক্ষ্যবস্তুতে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
ইরানি লক্ষ্যবস্তুতে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

হরমুজ প্রণালীতে জাহাজের ওপর হামলা ঠেকাতে ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জন্য নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।শুক্রবার (২০ মার্চ) Read more

এবার ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় মস্কোজুড়ে বিমানবন্দর বন্ধ
এবার ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় মস্কোজুড়ে বিমানবন্দর বন্ধ

ইউক্রেনের টানা ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোর প্রধান সব বিমানবন্দর সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। রোববারের এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন