বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, দেশ পজিটিভ দিকে অগ্রসর হচ্ছে। জনগণের মধ্যে একটি আশাবাদী আকাঙ্খা তৈরি হয়েছে। তবে অতীতের মৌলিক সংস্কারগুলো এখনও হয়নি, যা পরিবর্তনের পথে বড় অন্তরায় হয়ে আছে। পৃথিবীর কোনো দেশই ষড়যন্ত্র থেকে মুক্ত নয়। তাই বাংলাদেশকেও এমন ভূ-রাজনৈতিক বাস্তবতা মাথায় রেখেই সঠিক ভূমিকা পালন করতে হবে। দেশের মানুষ অনেকটাই জেগে উঠেছে, এখন তাদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। তিনি আরো বলেন, ‘গুন্ডা দিয়ে এখন আর নির্বাচন করে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না। শান্তিপূর্ণ নির্বাচনই হতে হবে একমাত্র পথ।’আজ শনিবার (২১ জুন) সকালে বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের ২১ আসনের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।বক্তব্যকালে ডা. তাহের আরো বলেন, ‘আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। কেউ যদি আবার ভোটারবিহীন নির্বাচনের দিকে আগায়, তাহলে তাদের পরিণতি অতীতের মতোই হবে। এর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। ষড়যন্ত্রমূলক কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না।’ভবিষ্যতের রাজনৈতিক সংস্কারের দিক নির্দেশ করে তিনি বলেন, ‘আমরা চাই দেশে দুই কক্ষ বিশিষ্ট সংসদ গঠিত হোক-লোয়ার হাউস ও আপার হাউস। আপার হাউস নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত হবে এবং কেউ দুই বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।’প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে ডা. তাহের বলেন, ‘আপনার হাতে ইতোমধ্যে একটি নোবেল এবং অনেক সম্মান রয়েছে। আপনি চাইলে সামনে আরও একটি নোবেল পেতে পারেন। বিচ্যুত বাংলাদেশকে আপনি সঠিক রেললাইনে উঠিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা পালন করুন।’অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর (দক্ষিণ) জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল জেলা আমীর অধ্যাপক আবদুল জব্বার, পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন ফরিদ, ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসাইন, পটুয়াখালী জেলা আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, বরগুনা জেলা আমীর অধ্যাপক মাওলানা মহিব্বুল্লাহ হারুন।এছাড়া বরিশাল অঞ্চলের ২১টি আসনের নমিনিবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বরিশাল অঞ্চলের ২১টি সংসদীয় আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল অঞ্চলের টীম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জে ৯টি ভারতীয় চোরাই গরু জব্দ করল বিজিবি
সুনামগঞ্জে ৯টি ভারতীয় চোরাই গরু জব্দ করল বিজিবি

সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার সীমান্তবর্তী ইদুকোনা এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে আনা ৯টি গরু জব্দ করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বর্ডার Read more

যশোরে দুঃখ খ্যাত ভবদহ অঞ্চল পরিদর্শন করলেন ৩ উপদেষ্টা
যশোরে দুঃখ খ্যাত ভবদহ অঞ্চল পরিদর্শন করলেন ৩ উপদেষ্টা

যশোরের দুঃখ খ্যাত ভবদহ অঞ্চল ঘুরে দেখলেন অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন উপদেষ্টা। তারা হলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক Read more

পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ ২৩ জনকে পুশইন করল বিএসএফ
পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ ২৩ জনকে পুশইন করল বিএসএফ

পঞ্চগড় সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ২৩ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইনকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৩ Read more

উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত অব্যাহত
উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত অব্যাহত

বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি ভারতের উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে Read more

নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু
নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে জেবল হক (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (০২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন Read more

‘মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাংলাদেশ-তুরস্কের জন্য লাভজনক হবে’
‘মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাংলাদেশ-তুরস্কের জন্য লাভজনক হবে’

মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাংলাদেশ-তুরস্কের জন্য লাভজনক হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।শনিবার (১২ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন