গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সালমা আক্তার নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।সোমবার (১১ আগস্ট) দুপুরে মহানগরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার ও বিশেষ অভিযানকালে টঙ্গী পূর্ব থানা এলাকার মাছিমপুর মুন্নুনগর স্টেশনরোড সংলগ্ন সওদাগর এক্সপ্রেস (কুরিয়ার সার্ভিস) এর সামনের ফুটপাতের উপর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ বিভাগের) চৌকস পুলিশ পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে সঙ্গী ও ফোর্সসহ অভিযান চালিয়ে ওই নারীর ব্যাগ তল্লাশি করে স্যাভলন লেখা ছয়টি প্যাকেট উদ্ধার করে।পরে ছয়টি প্যাকেটের ভিতর থেকে ২৪ শত পিস ইয়াবা ও অপর একটি লাক্স সাবানের প্যাকেটের ভিতর থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সালমা আক্তার নামের ওই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করে গাজীপুর মহানগর দক্ষিণ বিভাগের গোয়েন্দা (ডিবি) পুলিশ।এসময় তার কাছ থেকে ২৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৬৫ হাজার টাকা।এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ বিভাগের) পুলিশ পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘২৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সালমা আক্তার নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাশ করেও দুশ্চিন্তায় নাহিমা, অনিশ্চিত পড়ালেখা
পাশ করেও দুশ্চিন্তায় নাহিমা, অনিশ্চিত পড়ালেখা

ঘরের বড় মেয়ে এসএসসি পরীক্ষা দিবে, তাতে বাবার আনন্দের কোন কমতি ছিল না। বাবার অনেক বড় শখ ছিল, মেয়ে বড় Read more

গর্ভে সন্তান রেখে অ্যাপেনডিক্স অস্ত্রোপচার: ডা.পান্নুর
গর্ভে সন্তান রেখে অ্যাপেনডিক্স  অস্ত্রোপচার: ডা.পান্নুর

গর্ভে সন্তান রেখে আফরোজা খাতুন (৩৩) নামে এক রোগীর ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অ্যাপেনডিক্স অস্ত্রোপচার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ডা. মাহমুদুল হাসান Read more

নাইক্ষ্যংছড়িতে পাহাড় গিলে খাচ্ছে ৮টি অবৈধ ইটভাটা
নাইক্ষ্যংছড়িতে পাহাড় গিলে খাচ্ছে ৮টি অবৈধ ইটভাটা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কার্যক্রম চালাচ্ছে ৮টিরও বেশি অবৈধ ইটভাটা, যার অধিকাংশেরই নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন। উপজেলার ঘুমধুম ইউনিয়নেই রয়েছে অন্তত ৭টি Read more

আদানি গ্রুপের ৪০ কোটি ডলার কর ফাঁকির অভিযোগ, অনুসন্ধানে দুদক
আদানি গ্রুপের ৪০ কোটি ডলার কর ফাঁকির অভিযোগ, অনুসন্ধানে দুদক

বিদ্যুতের জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চুক্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে ৪০ Read more

দেশে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৬
দেশে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৬

সারাদেশে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু ও ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৯৩ শতাংশ।রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন