পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগী গ্রাম ও দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের এলাকাবাসীর সুবিধার্থে বগী খালের ওপর নির্মাণ করা হয় একটি সেতু (র্গাডার ব্রিজ)। কিন্তু জনগুরুত্বপূর্ণ এই সেতুটির দুই পাশে সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে রয়েছে এলাকাবাসী।সরজমিন দেখা গেছে, বাউফল-দশমিনা উপজেলার সীমান্তবর্তী বগী খালের উপর নির্মিত ওই সেতুর বর্তমান সড়ক থেকে কমপক্ষে ১০ ফুট উচ্চতা। জনসাধারণের চলাচলের জন্য স্থানীয়রা সেতুর দুই পাশে সিমেন্টের তৈরি পাটা বসিয়ে কষ্ট করে চলাচল করছে। সেতুর দুই পাশের গ্রামে রয়েছে সহশ্রাধিক পরিবারের বসবাস। বাউফল উপজেলার বগী-কর্পূরকাঠী গ্রামে রয়েছে দৈনন্দিন হাটবাজার, একাধিক প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান। এ সকল হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল দশমিনার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দারা।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দশমিনা সূত্রে জানা যায়, আয়রন সেতু প্রকল্পের অধীনে ২৪ মিটার সেতুর প্রকল্প ব্যয় ধরা হয় ৩ কোটি ৩২ লাখ ৪৫ হাজার টাকা। পটুয়াখালী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০২১-২০২২ অর্থ বছরে দরপত্র আহ্বান করেন। দরপত্র অনুযায়ী কাজটির কার্যাদেশ দেওয়া হয় আবুল কালাম আজাদ নামে এক ঠিকাদারকে। কিন্তু কাজটি করেন সাব-ঠিকাদার হিসেবে খবির উদ্দীন সিকদার নামে একজন। মূল সেতু ২০২২ সালেই নির্মাণ হয়। কিন্তু দুই পাশের সংযোগ সেতু না করেই ঠিকাদার চলে যায়।এ বিষয়ে খবির উদ্দিন সিকদার বলেন, যথা সময়ে কাজটি শেষ হতো কিন্তু সেতুর দুই পাশের বাসিন্দারা সহযোগিতা না করার কারণে কাজটি সম্পন্ন করা যায়নি।একটি সূত্রে জানা গেছে, সেতুর উচ্চতা অনুযায়ী সংযোগ সড়ক করতে হলে সেতুর পশ্চিম পাশের পাকা সড়ক ও দোকান, বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে ওই এলাকার কয়েকটি পরিবার আদালতে জমি অধিগ্রহণ মামলা করলে কাজটি বন্ধ হয়ে যায়। সম্প্রতি মামলা নিস্পত্তি হলে সংযোগ সড়ক করতে নতুন বাজেটের প্রকল্প তৈরি করে প্রকল্প পরিচালকের কাছে পাঠিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। যা প্রকল্প পরিচালকের অনুমোদন প্রয়োজন। সেই ক্ষেত্রে বাড়বে ব্যয়।বাঁশবাড়িয়ার কাজেম আলী সরদার (৬৫) বলেন, বাউফলের বগী গ্রামের ওপর আমরা নির্ভরশীল। দৈনন্দিন বাজারসহ ছেলে-মেয়েদের স্কুল-মাদ্রাসা সবই ওই গ্রামে। কিন্তু সেতুটির কোন সংযোগ সড়ক না থাকায় আমাদের অনেক কষ্ট হয়। দ্রুত সময়ের মধ্যে সেতুর সংযোগ সড়ক সম্পন্ন করার দাবি জানাই।কর্পূরকাঠী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী অন্তর শীলসহ আরো একাধিক শিক্ষার্থী বলেন, বাঁশবাড়িয়া গ্রাম থেকে ওই সেতু পার হয়ে আমাদের আসতে অনেক কষ্ট হয়। সম্প্রতি বৃষ্টিতে কয়েকজন সহপাঠী পিচ্ছিল স্থানে পড়ে গিয়ে আহত হয়।কর্পূরকাঠী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ বলেন, শুধু তার বিদ্যালয়ে নয়, বাঁশবাড়িয়া গ্রামের অনেক শিক্ষার্থী ছেলে-মেয়ে বগী-কর্পূরকাঠী গ্রামের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। কিন্তু বগী খালের সেতুটির সংযোগ সড়ক না হওয়ায় ঝুঁকি নিয়ে ছেলে-মেয়ে স্কুলে আসা-যাওয়া করে। বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আনার দাবি করছি।পটুয়াখালী জেলা স্থানীয় সরকার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হোসেন আলী মীর বলেন, সেতুটি পরিদর্শন করে ডিজাইনসহ বাতিল করেছি। ঠিকাদার কাজ করতে ব্যর্থ হয়েছে। তাকে জরিমানা করে, নতুন করে ডিজাইন পাশ করে বরাদ্দের জন্য প্রকল্প পরিচালকের কাছে পাঠিয়েছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই কাজটি সম্পন্ন করা যাবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার Read more

৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ কাল
৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ কাল

আগামীকাল সোমবার ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার ফল প্রকাশিত হবে। রবিবার (২০ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) Read more

লক্ষ্মীপুরে ফার্মেসীর আড়ালে মদ বিক্রি, সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৩
লক্ষ্মীপুরে ফার্মেসীর আড়ালে মদ বিক্রি, সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৩

লক্ষ্মীপুরে ফার্মেসীর আড়ালে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের থানা রোড এলাকায় অভিযান Read more

হাদিকে গুলি: ভারতের হাইকমিশনারকে ডেকে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়
হাদিকে গুলি: ভারতের হাইকমিশনারকে ডেকে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের Read more

পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে রাঙ্গামাটি
পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে রাঙ্গামাটি

হ্রদ পাহাড়ের এক অপূর্ব সৌন্দর্যের আধার পাহাড়ি জেলা রাঙ্গামাটি। আর এজন্য রাঙ্গামাটিকে বাংলাদেশের সুইজারল্যান্ডও বলা হয়। ভিন্ন ভিন্ন ঋতুতে রাঙ্গামাটি Read more

পহেলা বৈশাখ নতুন উদ্যমে এগিয়ে চলতে অনুপ্রেরণা যোগায়: জিএম কাদের
পহেলা বৈশাখ নতুন উদ্যমে এগিয়ে চলতে অনুপ্রেরণা যোগায়: জিএম কাদের

সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীর প্রতি অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। এ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন