গাজীপুর সদর উপজেলার পিরুজালী হাটখোলা এলাকায় শালদহ নদে গোসলে নেমে রিয়াজুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র ডুবে মারা গেছে। বৃহস্পতিবার (০৩ জুলাই) রাত ৯টার দিকে নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।রিয়াজুল গাজীপুরের হাটখোলা এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকত ও স্থানীয় মণিপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। তাদের বাড়ি পাবনা সদর উপজেলায়।স্বজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ১০ থেকে ১২ জন বন্ধুর সঙ্গে পিরুজালী হাটখোলা এলাকায় তুরাগ নদের শাখায় গোসল করতে নামে রিয়াজুল। একপর্যায়ে স্রোতে ডুবে যায় সে। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে খবর দেওয়া হয় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে।টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে বিকেলেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। রাত ৯টার দিকে নদ থেকে রিয়াজুলের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদ আহমেদ সময়ের কণ্ঠস্বরকে জানান, পানিতে ডুবে মারা যাওয়া স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করে তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্রীড়া উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন বুলবুল
ক্রীড়া উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন বুলবুল

আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে আজ পর্যন্ত নির্বাচন পেছানোর দাবিতে অবিচল ঢাকার ক্লাবগুলো। এই দাবিতে গতকাল Read more

ভাঙ্গুড়ায় নীল আকাশ আর শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি
ভাঙ্গুড়ায় নীল আকাশ আর শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি

শরতের আগমনের বার্তা নিয়ে সাদা কাশফুলে প্রকৃতি সেজেছে তার আপন রূপে। বাংলাদেশের সংস্কৃতিতে সৌন্দর্য ও প্রশান্তির প্রতীক কাশফুল। ছয় ঋতুর Read more

স্রোতের মতো আসছে মানুষ, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান
স্রোতের মতো আসছে মানুষ, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে  লাখো মানুষ এখন সোহরাওয়ার্দী উদ্যানের পথে। অনুষ্ঠান শুরু Read more

জয়পুরহাটে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫
জয়পুরহাটে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

জয়পুরহাট সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের স্টেশন Read more

কমলনগরে নড়বড়ে কাঠের সেতু, জনদুর্ভোগে ২৫ হাজার মানুষ
কমলনগরে নড়বড়ে কাঠের সেতু, জনদুর্ভোগে ২৫ হাজার মানুষ

লক্ষ্মীপুরের কমলনগরে এক হাজারের অধিক শিক্ষার্থী ও ২৫ হাজারের বেশী মানুষ চরম দুর্ভোগে রয়েছে। মাত্র তিন কিলোমিটার রাস্তার মধ্যে একটি Read more

১০ বছর পালিয়ে থাকার পর আত্মসমর্পণ করলেন হত্যা মামলার আসামি
১০ বছর পালিয়ে থাকার পর আত্মসমর্পণ করলেন হত্যা মামলার আসামি

চুয়াডাঙ্গায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে সাড়ে ১০ বছর পলাতক থাকার পর অবশেষে আদালতে আত্মসমর্পন করেছে এক আসামি। আত্মসমর্পণের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন