নরসিংদীর রায়পুরায় পুলিশের এক সাময়িক বরখাস্ত সিআইডি কর্মকর্তার হাত-পা বাধা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে রায়পুরা থানাধীন চান্দের কান্দি ইউনিয়নের বরকান্দা ব্রিজ সংলগ্ন দাইরের পাড় এলাকার কাঠবাগান থেকে জুয়েল মাহমুদ (৩৫) নামে ঐ কর্মকর্তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।হাত-পা বাঁধা শরীরে বিভিন্ন স্থানে আঘাত ও হাতে কুপের চিহ্ন দেখে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে আসা রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার।নিহত জুয়েল মাহমুদ পুলিশের একজন উপপরিদর্শক ছিলেন। বর্তমানে তিনি সিআইডি কর্মকর্তা হিসেবে নারায়ণগঞ্জে কর্মরত ছিলেন। তবে তিনি সাময়িক বরখাস্ত আছেন বলে জানা যায়। তিনি রায়পুরা উপজেলার বাশগাড়ি ইউনিয়নের দিগলিয়াকান্দি গ্রামের নুরুল আমিনের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে দাইরা পাড় এলাকার কাঠবাগানে হাত-পা বাধা একটি অজ্ঞাত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে রায়পুরা থানায় খবর দিলে ওসি সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। তবে তাৎক্ষণিক কেউ মরদেহের পরিচয় সনাক্ত করতে পারেনি।পরে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও পিবিআইয়ের সদস্যবৃন্দ। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় অন্য কোথাও তাকে হত্যা করার পর লাশ এই নির্জন কাঠবাগানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার জানান, হাত-পা বাধা নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও পিবিআই। কে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিয়ে একযোগে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনা ১ আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল
পাবনা ১ আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল

পাবনা-১ (বেড়া আংশিক-সাঁথিয়া) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু Read more

মিসরে গাজা শান্তি সম্মেলনে যোগ দিচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট
মিসরে গাজা শান্তি সম্মেলনে যোগ দিচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি উপলক্ষে মিসরের রাজধানী কায়রোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির উদ্যোগে আয়োজিত ‘গাজা Read more

রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মতামত দিয়েছে: সালাহউদ্দিন
রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মতামত দিয়েছে: সালাহউদ্দিন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে মতামত দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির Read more

আজ ১৮ ডিসেম্বর: নওগাঁ হানাদারমুক্ত দিবস
আজ ১৮ ডিসেম্বর: নওগাঁ হানাদারমুক্ত দিবস

নওগাঁ হানাদার মুক্ত দিবস আজ (১৮ ডিসেম্বর)। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় পাক সেনারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পন করলেও নওগাঁয় যুদ্ধ অব্যাহত Read more

ভারতে পাচারের সময় ৩ কোটি ৬০ লাখ টাকার সোনাসহ পাচারকারী আটক
ভারতে পাচারের সময় ৩ কোটি ৬০ লাখ টাকার সোনাসহ পাচারকারী আটক

ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে মোঃ আবদিন মিয়া (৩৫) নামে একজন আসামীসহ ২ কেজি ৪৪৯ Read more

ভোলায় বাস ধর্মঘট প্রত্যাহার, ৫ রুটে বাস চলাচল শুরু
ভোলায় বাস ধর্মঘট প্রত্যাহার, ৫ রুটে বাস চলাচল শুরু

ভোলায় বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে হাতাহাতির ঘটনায় বাস শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। টানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন