পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ডে সারি সারি যাত্রীবাহী গাড়ি দাঁড়িয়ে আছে ঘরমুখো যাত্রীদের অপেক্ষায়।মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সরেজমিনে দেখা যায়, শত শত বাস, লেগুনা ও অন্যান্য যানবাহন যাত্রী পরিবহনের আশায় দীর্ঘ সময় ধরে অবস্থান করছে। এতে করে মহাসড়কে থেমে থেমে যান চলাচল করছে, ফলে কোথাও কোথাও ধীরগতি লক্ষ্য করা গেছে।জুই এন্টারপ্রাইজের চালক লো হোসেন বলেন, “সকাল থেকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। যাত্রী পূর্ণ হলেই গন্তব্যে রওনা দেব।”ঠাকুরগাঁওগামী যাত্রী সুমী জানান, “আমার স্বামী চাকরির কারণে ঈদের আগের দিন বাড়ি যাবে। তাই ভিড় এড়াতে আজই রওনা হয়েছি। কিন্তু তেলের অজুহাতে পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া দাবি করছে।”রংপুরগামী সিফাত পরিবহনের সুপারভাইজার রফিক বলেন, “আজ বিকেল থেকে আগামীকাল রাত পর্যন্ত যাত্রীর চাপ আরও বাড়বে বলে ধারণা করছি।”এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত বলেন, “এলাকার শিল্পকারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি দেবে, তাই হঠাৎ অতিরিক্ত চাপ পড়ার সম্ভাবনা কম। যাত্রীদের নিরাপত্তায় পুলিশি টহল জোরদার করা হয়েছে, কোনো ধরনের ভোগান্তি হবে না বলে আশা করছি।”পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিপিএলে থাকছেন না শাকিব খান
বিপিএলে থাকছেন না শাকিব খান

নানা কারণে শুরু থেকেই আলোচিত-সমালোচিত হয়েছিল ২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সে বছর নতুন দল ঢাকা ক্যাপিটালস নিয়ে এসে Read more

১৮ দিনের ছুটিতে যাচ্ছে কবি নজরুল সরকারি কলেজ
১৮ দিনের ছুটিতে যাচ্ছে কবি নজরুল সরকারি কলেজ

শীতকালীন অবকাশ, বিজয় দিবস (১৬ ডিসেম্বর) এবং যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন, ২৫ ডিসেম্বর) উপলক্ষ্যে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে ১৮ Read more

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

চাঁদপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুরের দিকে পশ্চিম জাফরাবাদ দুই নম্বর ওয়ার্ড ঢালী বাড়িতে এই দুর্ঘটনা Read more

তারাগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হল বাল্যবিবাহ, কনের পিতাকে জরিমানা
তারাগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হল বাল্যবিবাহ, কনের পিতাকে জরিমানা

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ইউএনও'র অভিযানে ভেঙে দেওয়া হলো ১৪ বছর বয়সি এক মেয়ের বাল্যবিবাহ এবং ওই কনের পিতাকে আর্থিক জরিমানা Read more

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বিকালে
এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বিকালে

অক্টোবর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল ৩টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন