ফিলিস্তিনের গাজা ভূখণ্ড দখল করতে চায় ইসরায়েল। এমনটাই জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসের প্রভাবমুক্ত একটি ভবিষ্যৎ বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার জন্য ইসরায়েল গাজা উপত্যকা দখল করতে চায়।শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েল গাজা নিয়ন্ত্রণ করবে কিনা এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, “আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে, সেখান থেকে হামাসকে সরাতে, সেখানকার জনগণকে মুক্ত করতে এমন একটি বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা তুলে দিতে চাই যা হামাস নয় এবং ইসরায়েলকে ধ্বংস করতে চায় এমন কোনো পক্ষও নয়।”তিনি আরও বলেন, স্থায়ীভাবে গাজা শাসন করা তাদের উদ্দেশ্য নয়, বরং হামাসকে অপসারণ করে আঞ্চলিক আরব অংশীদারদের সহায়তায় একটি ভিন্ন স্থানীয় প্রশাসনকে সুযোগ দেওয়া।২০০৫ সালে গাজা ছেড়ে চলে যাওয়ার আগে ইসরায়েল যেভাবে ২৬ মাইল দীর্ঘ এই ভূখণ্ডটি দখল করেছিল, সেভাবে আবারও পুরো গাজা পুনর্দখল করবে কিনা এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, “আমরা এটি নিজেদের কাছে রাখতে চাই না। আমরা একটি নিরাপত্তা বলয় তৈরি করতে চাই।”তিনি আরও বলেন, “আমরা শাসক হিসেবে সেখানে থাকতে চাই না। আমরা এটিকে এমন আরব বাহিনীর হাতে তুলে দিতে চাই যারা আমাদের হুমকি না দিয়ে এটি সঠিকভাবে পরিচালনা করবে এবং গাজার জনগণকে একটি ভালো জীবন দেবে।”উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের বিধ্বংসী হামলায় ৬১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এই সামরিক অভিযান গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।এছাড়াও গাজায় ইসরায়েলের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বিচার আদালতেও তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের বিচার চলছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম বন্দরে ফি বৃদ্ধিতে পরিবহন স্থবির, রপ্তানি–আমদানিতে চরম সংকটের আশঙ্কা
চট্টগ্রাম বন্দরে ফি বৃদ্ধিতে পরিবহন স্থবির, রপ্তানি–আমদানিতে চরম সংকটের আশঙ্কা

গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম):দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে হঠাৎ করে পণ্য পরিবহন কার্যক্রমে দেখা দিয়েছে বড় ধরনের অচলাবস্থা। বন্দরে ভারী Read more

গাজা নিয়ে সিদ্ধান্ত আজ, ট্রাম্প-নেতানিয়াহুর জল্পনা ফাঁস
গাজা নিয়ে সিদ্ধান্ত আজ, ট্রাম্প-নেতানিয়াহুর জল্পনা ফাঁস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিউইয়র্কে বৈঠকে বসবেন আজ। গাজা যুদ্ধ শেষ করতে নতুন এক শান্তি Read more

‘জনগণের মানসিকতার পরিবর্তন না হলে দেশের পরিবর্তন সম্ভব না’
‘জনগণের মানসিকতার পরিবর্তন না হলে দেশের পরিবর্তন সম্ভব না’

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, 'যতক্ষণ দেশের মানুষের নিজের মানসিকতার পরিবর্তন হবে না, ততদিন উন্নয়ন বা পরিবর্তন সম্ভব নয়।'শনিবার (২৩ Read more

রমজানে নির্বাচনী প্রচারের ব্যয় নিয়ে চিন্তিত ফখরুল
রমজানে নির্বাচনী প্রচারের ব্যয় নিয়ে চিন্তিত ফখরুল

রমজান ও ঈদুল আজহার সময় নির্বাচনী প্রচারণা চালানো ব্যয়বহুল ও রাজনৈতিকভাবে সমস্যাজনক উল্লেখ করে নির্বাচন আয়োজনের সময় পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন Read more

১০ বছর পালিয়ে থাকার পর আত্মসমর্পণ করলেন হত্যা মামলার আসামি
১০ বছর পালিয়ে থাকার পর আত্মসমর্পণ করলেন হত্যা মামলার আসামি

চুয়াডাঙ্গায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে সাড়ে ১০ বছর পলাতক থাকার পর অবশেষে আদালতে আত্মসমর্পন করেছে এক আসামি। আত্মসমর্পণের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন