মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিউইয়র্কে বৈঠকে বসবেন আজ। গাজা যুদ্ধ শেষ করতে নতুন এক শান্তি পরিকল্পনা সামনে আনবেন তারা। এটি হতে যাচ্ছে জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর নেতানিয়াহুর চতুর্থ হোয়াইট হাউস সফর। স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে হতে যাচ্ছে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক। এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গণমাধ্যমে ফাঁস হওয়া পরিকল্পনার নথিতে বলা হয়েছে-চুক্তি নিশ্চিত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে গাজায় হামাসের হাতে থাকা সব জিম্মিকে মুক্তি দিতে হবে। এরপরই ইসরায়েল আমৃত্যদণ্ডপ্রাপ্ত শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।যারা এই শান্তি পরিকল্পনায় রাজি হবে, সেই হামাস সদস্যদের দেয়া হবে নি:শর্ত ক্ষমা ও গাজা ছাড়ার নিরাপদ পথ। তবে আগামীর গাজায় কোনো ভূমিকা থাকবে না হামাসের এবং তাদের সব সামরিক কাঠামো ধ্বংস করা হবে। ধাপে ধাপে গাজা থেকে সেনা সরিয়ে নেবে ইসরায়েলের সশস্ত্র বাহিনী (আইডিএফ)। এরপর গাজায় একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করা হবে।এসব পদক্ষেপ পর্যালোচনা করলে বলা যায়, এটি ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধরনের নীতিগত পরিবর্তন। এর আগে তিনি গাজার সব বাসিন্দাদের সরিয়ে ফেলার কথা বলেছিলেন এবং যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ‘রিভিয়েরা’ হিসেবে গাজাকে পুনর্গঠনের প্রস্তাব দিয়েছিলেন। তবে সর্বশেষ প্রস্তাবে ফিলিস্তিনিদের গাজায় থাকার কথা স্বীকার করে নেয়া হয়েছে এবং ভবিষ্যতে একটি রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষাও স্বীকৃতি দেয়া হয়েছে। সেই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) পর্যাপ্ত ভূমিকা রাখারও প্রস্তাব রাখা হয়েছে, তবে শর্ত হলো তাদের মাঝে সংস্কার আনতে হবে।এদিকে, নেতানিয়াহু বরাবরই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা করে আসছেন। কয়েকদিন আগেও জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি ফের বলেন, তারা কখনোই ফিলিস্তিনি রাষ্ট্র মেনে নেবেন না এবং পিএ’কে আখ্যা দেন ‘ভেতর থেকে দুর্নীতিগ্রস্ত’ সংস্থা হিসেবে। ফলে ট্রাম্পের পরিকল্পনায় নেতানিয়াহুকে রাজি করানো গেলেও, তার ডানপন্থি জোট সরকারের চরমপন্থি অংশের সায় আদায় করে নেয়া কঠিন হতে পারে। এদের অনেকেই গাজায় ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রাখতে এবং পুনরায় ইহুদি বসতি গড়তে চান। ইসরায়েলের অতিডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ সোমবার বলেন, তার দল কোনো পরিকল্পনায় রাজি হবে না যেখানে ফিলিস্তিনি রাষ্ট্রের নাম উল্লেখ থাকবে বা যেখানে পিএ কোনো ভূমিকা থাকবে।তাই গাজার শান্তি পরিকল্পনার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। তবে এটি মধ্যপ্রাচ্যের অচলাবস্থায় নতুন বিতর্ক ও আলোচনার দ্বার খুলে দিয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি
জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ Read more

সিদ্ধিরগঞ্জে ১০ বছরের ছাত্রকে বলাৎকার, শিক্ষক ও প্রিন্সিপালকে গণপিটুনি
সিদ্ধিরগঞ্জে ১০ বছরের ছাত্রকে বলাৎকার, শিক্ষক ও প্রিন্সিপালকে গণপিটুনি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দশ বছরের মাদরাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শিক্ষক Read more

হিমাচলে বন্যা-ভূমিধসে নিহত ১৮৪
হিমাচলে বন্যা-ভূমিধসে নিহত ১৮৪

ভারতের হিমাচলে প্রবল বর্ষণ এবং তার ফলে সৃষ্ট বন্যা, বজ্রপাত ও ভূমিধসে গত ২০ জুলাই থেকে ৩ আগস্ট— ১৪ দিনে Read more

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির সাবেক মন্ত্রী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। তিনি Read more

সংস্কারের পক্ষে ‘‘হ্যাঁ’’ ভোট প্রচারণার বিষয়ে ব্যাখ্যা দিলো সরকার
সংস্কারের পক্ষে ‘‘হ্যাঁ’’ ভোট প্রচারণার বিষয়ে ব্যাখ্যা দিলো সরকার

জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নসংক্রান্ত আসন্ন গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রকাশ্য সমর্থনকে Read more

Dragonslots: Where Ancient Myth Meets Modern Gaming Innovation
Dragonslots: Where Ancient Myth Meets Modern Gaming Innovation

In the crowded, neon-lit universe of online casinos, it takes more than a catchy name to stand out. Yet, every Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন