গাজা আগ্রাসনসহ মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধাবস্থা তৈরির কারণে ইসরায়েলের বিরুদ্ধে পুরো বিশ্বে আওয়াজ উঠলেও এখন পর্যন্ত তাদেরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন এ সমর্থন পেয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা এখন পুরো গাজার দখল নিয়ে বৃহত্তর ইসরায়েল গঠনের। আর এ পরিকল্পনা বাস্তবায়নে দখলদার রাষ্ট্রটিকে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।নতুন এই চালানের মধ্যে নিয়মিত অস্ত্র-গোলাবারুদের পাশাপাশি হামলায় ব্যবহারের উপযোগী হেলিকপ্টার এবং ট্যাংকও থাকছে। ট্রাম্প প্রশাসন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত নতুন এই চালানে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল বা ট্যাংক রয়েছে। হেলিকপ্টার ও ট্যাংকগুলোর মূল্য ধরা হয়েছে যথাক্রমে ৩৮০ কোটি ডলার এবং ১৯০ কোটি ডলার। বাকি ৭০ কোটি ডলার ধরা হয়েছে হেলিকপ্টার ও ট্যাংকের যন্ত্রাংশ ও গোলাবারুদ বাবদ।বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে সম্প্রতি পুরো গাজা দখলের অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। প্রস্তাবিত নতুন চালানের সমরাস্ত্রগুলো এ অভিযানে কাজে লাগানো হবে বলে ধারণা করা হচ্ছে।২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অতর্কিত এক হামলার জেরে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে পুরোদমে। হামাস উৎখাত ও জিম্মি মুক্তির নামে ২৩ মাসেরও বেশি সময় ধরে চলা এ আগ্রাসনে গাজায় ৬২ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়া, আহত হয়েছেন ১ লাখ ৬৬ হাজারেরও বেশি মানুষ। সেইসঙ্গে ধ্বংস হয়ে গেছে ভূখণ্ডটির ৮০ শতাংশেরও বেশি অবকাঠামো। এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লক্ষ্য গাজার দখল নেওয়া। আর এ বেআইনি কাজে তাকে প্রত্যক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদে গত দুই বছরে ৬ বার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করা হয়েছে। প্রতিবারই আপত্তি বা ভেটো প্রদান করে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।এ অবস্থায় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগ নিয়েছে ফ্রান্স এবং সৌদি আরব। আর এর মধ্যেই ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির ব্যাপারটি চূড়ান্ত করল ট্রাম্প প্রশাসন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এই সরকারের অধীনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না : জিল্লুর রহমান
এই সরকারের অধীনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না : জিল্লুর রহমান

আগামী বছরের ফেব্রুয়ারিতে এই সরকারের অধীনে নির্বাচন হবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমান।রবিবার (২১ Read more

২১ ডিসেম্বর: নামাজের সময়সূচি
২১ ডিসেম্বর: নামাজের সময়সূচি

আজ রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ৬ পৌষ ১৪৩২ বাংলা, ২৯ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার
ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছাড়াও আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা সেখানে অবস্থান Read more

নাটোরে বিধবা নারীর টাকা-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ
নাটোরে বিধবা নারীর টাকা-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে ফুল কুমারী গোমেজ (৪৬) নামের এক নারীর বাড়ি থেকে টাকা ও সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার Read more

দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী
দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী

প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলে অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, Read more

ডাকসুতে সর্বোচ্চ ভোটে জয় পেলেন নবীনগরের কৃতি কন্যা
ডাকসুতে সর্বোচ্চ ভোটে জয় পেলেন নবীনগরের কৃতি কন্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য পদে বিজয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃতী কন্যা সাবিকুন নাহার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন