ফিলিস্তিনের গাজা নগরীতে হামাসের নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রভাবশালী দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত ২৭ জনের প্রাণহানি হয়েছে। দক্ষিণ গাজার জর্ডানিয়ান হাসপাতালের কাছে টানা গোলাগুলিতে পুরো এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট একটি আবাসিক এলাকায় অবস্থান নেয়া সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তারে অভিযানে গেলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযানের সময় দুগমুশ গোত্রের যোদ্ধারা ব্যাপক প্রতিরোধ গড়ে তুললে গোলাগুলি শুরু হয়। এতে হামাসের নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত হন।স্থানীয় হাসপাতাল সূত্র বলছে, শনিবার শুরু হওয়া সংঘর্ষে দুগমুশ গোত্রেরও ১৯ জন নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, তেল আল-হাওয়া এলাকার একটি বহুতল ভবনে দুগমুশ সেনারা অবস্থান নিয়েছিল। তাদের ঘিরে ফেলার পর তিন শতাধিক হামাস যোদ্ধা সেখানে অভিযান চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।এলাকাবাসীরা বলেন, ভয়াবহ গুলিবিনিময়ের কারণে শত শত পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। ইতোমধ্যেই ইসরায়েলি হামলায় বারবার বাস্তুচ্যুত হওয়া এসব মানুষ এখন নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ সংঘাতের মুখে নতুন করে শরণার্থী শিবিরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। একজন স্থানীয় নাগরিক বলেন, ‘মানুষ এবার ইসরায়েলি হামলা থেকে পালাচ্ছে না, পালাচ্ছে নিজেদের লোকদের কাছ থেকে।’দুগমুশ গোত্র গাজার অন্যতম প্রভাবশালী গোত্র হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে হামাসের সঙ্গে তাদের টানাপোড়েন চলে আসছে। অতীতেও উভয় পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে।হামাসের দাবি, দুগমুশ গোত্র সম্প্রতি তাদের দুই যোদ্ধাকে হত্যা করেছে এবং আরও পাঁচজনকে আহত করেছে। এর প্রেক্ষিতেই অভিযান চালানো হয়। তবে দুগমুশ গোত্রের এক সূত্র স্থানীয় গণমাধ্যমকে বলেছে, হামাস একটি ভবন দখল করতে চেয়েছিল, যেখানে আল-সাবরা এলাকা থেকে বাস্তুচ্যুত তাদের পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছিল। তারা অভিযোগ করে বলেছে, হামাস ঐ পরিবারগুলোকে উচ্ছেদ করে সেখানে নতুন ঘাঁটি স্থাপন করতে চেয়েছিল।হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং প্রতিরোধ আন্দোলনের বাইরে যে কোনো “অবৈধ সশস্ত্র কর্মকাণ্ড” কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।সূত্র: বিবিসিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ত্রী-সন্তানকে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
স্ত্রী-সন্তানকে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

 ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ওবায়দুর রহমান (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার Read more

বাফুফের ধোঁকায় আর কত ঠকবেন নারী ফুটবলাররা!
বাফুফের ধোঁকায় আর কত ঠকবেন নারী ফুটবলাররা!

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বাঘা বাঘা দলকে হারিয়ে টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এটি বাংলাদেশ Read more

ইউক্রেন-রাশিয়ার বন্দি বিনিময় শুরু
ইউক্রেন-রাশিয়ার বন্দি বিনিময় শুরু

ইউক্রেন ও রাশিয়া সোমবার (৯ জুন) যুদ্ধবন্দিদের বিনিময় করেছে, যা আগামী কয়েক দিন ধরে চলবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। Read more

নিরাপত্তা বলয়ে নববর্ষ, তবু দর্শকশূন্যতায় মলিন চট্টগ্রামের পহেলা বৈশাখ
নিরাপত্তা বলয়ে নববর্ষ, তবু দর্শকশূন্যতায় মলিন চট্টগ্রামের পহেলা বৈশাখ

চট্টগ্রাম নগরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে পালিত হলো বাংলা ১৪৩২ নববর্ষ। বর্ষবরণকে ঘিরে মহানগরজুড়ে নানা আনুষ্ঠানিকতা Read more

জাতীয় ক্রিকেট লিগের সূচি প্রকাশ
জাতীয় ক্রিকেট লিগের সূচি প্রকাশ

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি ফরম্যাটের দ্বিতীয় আসরের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৩ সেপ্টেম্বর রাজশাহীতে শুরু Read more

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সেবাস্তিয়ান লেকোর্নু
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সেবাস্তিয়ান লেকোর্নু

প্রতিরক্ষামন্ত্রী ও ঘনিষ্ঠ মিত্র সেবাস্তিয়ান লেকোর্নুকে এবার ফ্রান্সের প্রধানমন্ত্রী মনোনীত করলেন প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন।আস্থা ভোটে পদচ্যুত ফ্রাঁসোয়া বায়রুর স্থলাভিষিক্ত হবেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন