ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর জটিল অভিযানে দখলদার ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন। এতে ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ সেনা। যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।গতকাল মঙ্গলবার (২৪ জুন) সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম প্যালিস্টিন ক্রনিকেল।ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাস্থলে কয়েকজন সেনা এখনো নিখোঁজ আছে। খান ইউনিসের যে এলাকায় হামলা হয়েছে সেখানে পরবর্তীতে ইসরায়েলিরা তীব্র হামলা শুরু করে। মূলত আহতদের উদ্ধারে হামলার তীব্রতা বাড়ায় তারা।জানা গেছে, ফিলিস্তিনি গোষ্ঠীর সদস্যরা দুইভাগে এই অতর্কিত হামলা চালান। প্রথমে সেখানে থাকা সেনাদের লক্ষ্য করে হামলা চালান তারা। এরপর এই আহত সেনাদের উদ্ধারে আসা সেনাদের আরেকটি দলকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয়।এতে লক্ষ্য করা হয় ইসরায়েলি সেনাদের সামরিক যান। এরমধ্যে একটি সাঁজোয়া যানে আগুন লাগার ঘটনা ঘটে।আহত সেনাদের পরবর্তীতে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়। তাদের তেলআবিবের তেল হাসোমের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি সূত্র।গত কয়েকদিন ধরে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আবারও নতুন করে হামলা শুরু করেছে ফিলিস্তিনি গোষ্ঠীর সদস্যরা।এবি সূত্র: প্যালিস্টিন ক্রনিকেলএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে ভ্যাপসা গরমে দিশেহারা মানুষ, হিট অ্যালার্ট জারি
বরিশালে ভ্যাপসা গরমে দিশেহারা মানুষ, হিট অ্যালার্ট জারি

বরিশাল জেলায় চলছে মৃদু তাপপ্রবাহ। গরম ও আর্দ্রতার চাপে দিশেহারা হয়ে পড়েছেন জেলার সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন Read more

মাদারীপুরে নিখোঁজের ১২ দিন পর মাটিচাপা লাশ উদ্ধার, গ্রেফতার ১
মাদারীপুরে নিখোঁজের ১২ দিন পর মাটিচাপা লাশ উদ্ধার, গ্রেফতার ১

মাদারীপুরের শিবচরে নিখোঁজ হওয়া মিজান শেখ (৪৫) এর মাটিচাপা লাশ প্রায় ১২ দিন পর উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) নুরুল Read more

পিএসএল খেলতে দেশ ছাড়লেন চার খেলোয়ার
পিএসএল খেলতে দেশ ছাড়লেন চার খেলোয়ার

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরু হতে যাচ্ছে আগামী ২৬ মার্চ থেকে। যেখানে বাংলাদেশের ৬ ক্রিকেটার দল পেয়েছেন। ফ্র্যাঞ্চাইজি Read more

ভারতীয় ভূখণ্ডে মৃতের আত্মীয়দের শেষবার দেখার সুযোগ দিল বিজিবি
ভারতীয় ভূখণ্ডে মৃতের আত্মীয়দের শেষবার দেখার সুযোগ দিল বিজিবি

ভারতীয় ভূখণ্ডে মৃতের বাংলাদেশে বসবাসরত আত্মীয় স্বজনকে শেষবারের মতো দেখার সুযোগ করে দিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের শুন্য রেখায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন