ইসরায়েলি বর্বর হামলায় ২ বছরে গাজার ঐতিহাসিক স্থাপত্য ও ধর্মীয় ঐতিহ্য কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। উপত্যকাটির সরকারি গণমাধ্যম দপ্তরের হিসাব অনুযায়ী, গাজার মোট ১ হাজার ২৪৪টি মসজিদের মধ্যে ৮৩৫টিই সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৮০টি মসজিদ। ধ্বংস হওয়া এসব স্থাপত্যের বেশিরভাগই মামলুক ও উসমানীয় আমলে নির্মিত হয়েছিল।ইসরায়েলের বর্বর ও নৃশংস আগ্রাসনে গত দুই বছরে প্রাণহানি ছাড়িয়েছে সাড়ে ৬৭ হাজার। পুরো উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ধ্বংস হওয়ার পাশাপাশি শতাব্দী প্রাচীন মসজিদ ও ঐতিহাসিক স্থাপনাও রক্ষা পায়নি।গাজার সবচেয়ে বড় ও প্রাচীন মসজিদ ছিল প্রায় ১৪০০ বছর পুরনো মহান ওমরী মসজিদ। ‘ছোট আল-আকসা’ নামে পরিচিত এই স্থাপনাটি একসময় ৫ হাজার বর্গমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং এটি ছিল ঐতিহাসিক ফিলিস্তিনের তৃতীয় বৃহত্তম মসজিদ। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।আরেকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা, সাইয়্যিদ হাশিম মসজিদ, ২০২৩ সালের ৭ ডিসেম্বর ইসরায়েলি বিমান হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।এ ছাড়া, মামলুক আমলে নির্মিত কাতিব আল-ওয়ালায়া মসজিদও হামলা থেকে রেহাই পায়নি; ২০২৩ সালের ১৭ অক্টোবর এটিও ধ্বংস হয়ে যায়।চতুর্দশ শতকে নির্মিত ইবনে উসমান মসজিদ, আলী ইবনে মারওয়ান মসজিদ এবং ১৩৬১ সালে নির্মিত জাফার আদ-দিমরী মসজিদ–এগুলোর সবই এখন কেবল ধ্বংসস্তূপ।দক্ষিণ গাজার ১৯২৮ সালে নির্মিত গ্রেট খান ইউনিস মসজিদ, যা পরে ৩ হাজার বর্গমিটারের বেশি জায়গায় সম্প্রসারিত হয়েছিল, সেটিও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।এই মসজিদগুলো কেবল উপাসনার স্থান ছিল না, বরং গাজার সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয়ের প্রতীক ছিল। ইসরায়েলি হামলায় এখন সেগুলোর জায়গায় কেবলই ধ্বংসাবশেষ পড়ে আছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে বেড়েছে ভাইরাস জ্বরের প্রকোপ, বেশি ভুগছে শিশুরা
বাউফলে বেড়েছে ভাইরাস জ্বরের প্রকোপ, বেশি ভুগছে শিশুরা

পটুয়াখালীর বাউফল উপজেলায় ভাইরাস জ্বরের প্রকোপ বেড়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে সর্দি-কাশি। গত সাত দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমপক্ষে এক Read more

যশোর সীমান্তে চোরাচালানী মালামালসহ আটক ২
যশোর সীমান্তে চোরাচালানী মালামালসহ আটক ২

যশোর সীমান্তে অভিযান চালিয়ে দুই দিনে চোরাচালানী মালামালসহ একজন ভারতীয় ও একজন স্থানীয় চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

‌‘কিছু না করেই ওবামা নোবেল পেয়েছে, আর আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি’
‌‘কিছু না করেই ওবামা নোবেল পেয়েছে, আর আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি’

যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কোনো কিছু না করেই নোবেল পেয়েছেন, সেখানে এত কিছু করে নোবেল পাওয়া উচিত বলে ইঙ্গিত Read more

১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির: দুলু
১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির: দুলু

বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘গত ১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির হয়ে Read more

মিরসরাইয়ে মহাসড়কজুড়ে দুর্গন্ধ, দুর্ভোগে জনসাধারণ
মিরসরাইয়ে মহাসড়কজুড়ে দুর্গন্ধ, দুর্ভোগে জনসাধারণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট ও মিরসরাই পৌর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে উঠেছে বিশাল ময়লার ভাগাড়। এতে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে Read more

আলোহীন জীবনে একে অপরই ভরসা, সহায়তার অপেক্ষা
আলোহীন জীবনে একে অপরই ভরসা, সহায়তার অপেক্ষা

কুপি বাতির নিভু-নিভু আলো। অন্ধকারে আধো-আধো ভেসে ওঠে দুই বৃদ্ধ মানুষের মুখ। রাস্তার পাশে পলিথিনে মোড়ানো জীর্ণ একটি ছোট্ট দোকানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন