চট্টগ্রামের আনোয়ারায় বটতলী মাঝরপাড়া-ওয়াবদ্দার পাড়া সড়কের চরম বেহাল দশায় জনদুর্ভোগ চরমে উঠেছে। দীর্ঘ পাঁচ বছর ধরে সংস্কারের অভাবে আড়াই কিলোমিটার সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত, কোথাও কোথাও তৈরি হয়েছে গভীর খাদ। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে জমে থাকে পানি, ফলে সড়কটি এখন একপ্রকার মরণফাঁদে পরিণত হয়েছে।সরেজমিনে দেখা যায়, এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করেন। বটতলী শাহ মোহসেন আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয়, এয়াকুবিয়া মাদ্রাসা, বটতলী শাহ মোহসেন আউলিয়া (রহ.) ডিগ্রি কলেজসহ বিভিন্ন প্রাথমিক ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা এই পথেই প্রতিদিন যাতায়াত করে। এছাড়া বটতলী, বরুমচড়া ও জুঁইদন্ডী ইউনিয়নের হাজারো মানুষ হাটবাজার, শিল্পকারখানা, উপজেলা সদরসহ শহরমুখী যোগাযোগে এই সড়কের ওপরই নির্ভরশীল।তবে দীর্ঘদিন ধরে সংস্কারের ছোঁয়া না লাগায় এখন এই সড়কে স্বাভাবিক চলাচলই দুরূহ হয়ে পড়েছে। গর্তে আটকে যানবাহন বিকল হয়ে পড়া কিংবা মোটরসাইকেল আরোহীদের পড়ে আহত হওয়া এখানে এখন নিয়মিত ঘটনা।স্থানীয় বাসিন্দা মো. আসিফ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই সড়ক দিয়ে তিন ইউনিয়নের মানুষ প্রতিদিন চলাচল করে। এত গুরুত্বপূর্ণ সড়ক হয়েও আওয়ামী লীগের সময় থেকে এখন পর্যন্ত কোনো সংস্কার হয়নি। খানাখন্দে ভরা এই সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে গেছে। দ্রুত সংস্কার না হলে ২০ হাজারের বেশি মানুষ ভোগান্তিতে পড়বে।’স্কুলছাত্রী নিফা আক্তার বলেন, ‘বরুমচড়া থেকে বটতলী স্কুলে যাওয়া এখন অনেক কষ্টের। সড়কটা এত খারাপ হয়ে গেছে যে হাঁটতেও ভয় লাগে। আমরা দ্রুত সড়কটি মেরামতের দাবি জানাচ্ছি।’এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য ইতোমধ্যে ঢাকায় প্রতিবেদন পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে। সংস্কার শেষ হলে স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।’স্থানীয়দের মতে, এ সড়ক সংস্কারের কাজ বিলম্বিত হলে তা শুধু চলাচলের অসুবিধাই নয়। প্রতিনিয়ত দুর্ঘটনা, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের প্রাণহানির আশঙ্কাও বাড়াবে। তাই অবিলম্বে সংস্কারের দাবি জানিয়েছেন তারা।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কম বয়সী হিসেবে এভারেস্ট জয় করলেন শাকিল
কম বয়সী হিসেবে এভারেস্ট জয় করলেন শাকিল

কম বয়সী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল। পায়ে হেঁটে ৮৪ দিনে কক্সবাজার থেকে এভারেস্টের শিখরে পৌঁছান তিনি। সোমবার Read more

হাইকোর্টের আদেশে টিউলিপ সিদ্দিকের মামলা স্থগিত
হাইকোর্টের আদেশে টিউলিপ সিদ্দিকের মামলা স্থগিত

শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ফ্ল্যাট জালিয়াতি মামলার কার্যক্রম স্থগিতের Read more

নড়াইলে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
নড়াইলে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলের বহুল আলোচিত মাসুম ফকির (৩৫) হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে Read more

ভলিবল রেফারি প্রশিক্ষণ ২০২৫ এর সেরা ভাঙ্গুড়ার শেখ সাখাওয়াত
ভলিবল রেফারি প্রশিক্ষণ ২০২৫ এর সেরা ভাঙ্গুড়ার শেখ সাখাওয়াত

ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স-২০২৫ এর ফলাফলে প্রথম স্থান অর্জন করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার সন্তান সাখাওয়াত হোসেন। প্রশিক্ষণে সর্বোচ্চ ২৫০ নম্বর Read more

আলফাডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আলফাডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আলফাডাঙ্গা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন Read more

ইরানকে কঠোর হুঁশিয়ারি দিল ইসরাইল
ইরানকে কঠোর হুঁশিয়ারি দিল ইসরাইল

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ে। তিনি বলেন, ইরান যেন তার পারমাণবিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন