ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টে ম্যাচে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল। আর এতেই টেবিলের শীর্ষস্থানে উঠেছে গত বারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে ব্রাইটনের কাছে ২-১ ব্যবধানে হেরেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। রোববার (৩১ আগস্ট) নিজেদের মাঠ অ্যানফিল্ডে আর্সেনালকে আতিথ্য দেয় লিভারপুল। ম্যাচে একমাত্র গোলটি আসে ডমিনিক সোবোসলাই-এর পর থেকে। তাও আবার ফ্রি-কিকের মাধ্যমে। এদিন শুরুতেই ডিফেন্ডার উইলিয়াম সালিবা চোট নিয়ে মাঠ ছাড়লে বিপাকে পড়ে আর্সেনাল। তবে হাল ছাড়েনি মিকেল আর্তেতার দল। ম্যাচের ২২তম মিনিটে প্রথম ভালো সুযোগ তৈরি করে মাদুয়েকে। কিন্তু লিভারপুলের গোলবারের অতন্ত্র প্রহরী আলিসন বেকার! ঝাপিয়ে পড়ে মাদুয়েকের সেই শট তিনি ঠেকিয়ে দেন খুব ভালোভাবেই। প্রথমার্ধের বাকি সময়ে তেমন সুযোগ তৈরি না হলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।বিরতির পর অফসাইডে বাতিল হয় উগো একিতিকের করা গোল। তবে ৮৩তম মিনিটে ডেডলক ভাঙেন সোবোসলাই। দুরপাল্লার ফ্রি-কিক শটে লিভারপুলের জয় নিশ্চিত করেন তিনি।টানা ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন অলরেডস। বিপরীতে ৬ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান আর্সেনালের।এদিকে প্রিমিয়ার লিগে দিনের অন্য ম্যাচে ব্রাইটনের বিপক্ষে হারের তিক্ত স্বাদ পেল ম্যানচেস্টার সিটি। আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে এগিয়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে মাঠ ছাড়তে হলো পেপ গার্দিওলার দলকে।এদিন প্রথমার্ধের ৩৪তম মিনিটে ওমর মারমুশের বাড়ানো বল থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড। এই ম্যাচ দিয়েই প্রিমিয়ার লিগে ১০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করেন আর্লিং হালান্ড। এই ১০০ ম্যাচে রেকর্ড ৮৮টি গোল করেছেন তিনি। এর আগে রেকর্ডটি ছিল নিউক্যাসল কিংবদন্তি অ্যালেন শিয়ারারের ৭৯ গোল। তবে হালান্ডের রেকর্ড ভাঙা সত্ত্বেও জয় পায়নি সিটি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ব্রাইটন। ৬৭ মিনিটে মাতেউস নুনেসের হাতের কারণে পাওয়া পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান জেমস মিলনার। শেষ মুহূর্তে ব্রাহান গ্রুদার দুর্দান্ত ফিনিশিংয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। এটি চলতি মৌসুমে টানা দ্বিতীয় হার। এর আগের ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরেছিল পেপ গার্দিওলার শিষ্যরা। এ হারে পয়েন্ট টেবিলের ১৩ নম্বরে অবস্থান করছে দলটি। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশা চালকসহ নিহত ২
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশা চালকসহ নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ব্যাটারী চালিত রিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত Read more

নওয়াপাড়া নৌবন্দরে দেড় বছরে ডুবেছে ১৫ জাহাজ
নওয়াপাড়া নৌবন্দরে দেড় বছরে ডুবেছে ১৫ জাহাজ

যশোরের শিল্পনগর নওয়াপাড়া নৌবন্দরে নাব্যতার কারণে জাহাজ ডুবির ঝুঁকি বাড়ছে। গত দেড় বছরে ১৫টির বেশি পণ্যবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। Read more

জার্মান গাড়ি নির্মাতাদের ড্রোন তৈরি সুযোগ
জার্মান গাড়ি নির্মাতাদের ড্রোন তৈরি সুযোগ

জার্মানির ৫০০ বিলিয়ন ইউরো প্রতিরক্ষা তহবিল নতুন সুযোগ এনেছে। গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলো এখন সামরিক ড্রোন উৎপাদনে যুক্ত হচ্ছে। তরুণ উদ্যোক্তারা Read more

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিংয়ে সীমাহীন দুরবস্থা
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিংয়ে সীমাহীন দুরবস্থা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি-রপ্তানি পণ্য ব্যবস্থাপনা ধুঁকছে। রয়েছে কার্গো গুদামের সংকট, দক্ষ জনবল ও আধুনিক যন্ত্রপাতির অভাব। সরকারি Read more

পত্রিকা: ‘সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কমছে, বিপরীতে মাদ্রাসায় ভর্তি বেড়েছে’
পত্রিকা: ‘সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কমছে, বিপরীতে মাদ্রাসায় ভর্তি বেড়েছে’

জুলাই সনদ নিয়ে খবর তো থাকছেই, এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থা ও অন্যান্য খবর নিয়ে আজ বাংলাদেশের প্রধান পত্রিকাগুলো শিরোনাম করেছে।

গোশত খাওয়া পর কোমল পানীয় পানে কি খাবার হজম হয়?
গোশত খাওয়া পর কোমল পানীয় পানে কি খাবার হজম হয়?

ঈদ মানেই উৎসব, আর উৎসব মানেই পেটপুরে খাওয়া-দাওয়া। মাংস, বিরিয়ানি, কাবাব—সবই চলে একসাথে। এমন ভোজের পর অনেকেই কোমল পানীয় পান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন