অবরুদ্ধ গাজায় আকাশপথে ত্রাণ ফেলার সময় এক ফিলিস্তিনি নার্সের প্রাণহানি ঘটেছে। নিহত ওই নার্সের নাম ওদাই আল-কুরআন। আকাশপথে বিমান থেকে ত্রাণ ফেলার সময় গত সোমবার তার ওপর ত্রাণের বাক্স পড়লে তিনি প্রাণ হারান।মঙ্গলবার (০৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডলইস্ট আই।অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানায়, ওদাই আল-কুরআন বিমান থেকে ফেলা ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু ত্রাণবাহী বাক্স পড়ার সময় তিনি সরে যেতে পারেননি এবং সেটির নিচে চাপা পড়ে মারা যান।গাজায় চলমান দুর্ভিক্ষের মধ্যে ইসরায়েলের অনুমতিতে বিভিন্ন দেশ আকাশপথে ত্রাণ পাঠাচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই মানবিক সংকটে এখন পর্যন্ত অন্তত ১৮০ জন না খেয়ে মারা গেছেন।ইসরায়েলি অবরোধের কারণে গাজা পুরোপুরি ঘিরে রাখা হয়েছে। সম্প্রতি অবরোধ আরও কঠোর হওয়ায় জাতিসংঘ পরিস্থিতিকে “দুর্ভিক্ষের ভয়াবহ রূপ” বলে আখ্যা দিয়েছে।ওদাইয়ের চাচাতো ভাই মু’তাসিম দ্য ইনডিপেনডেন্টকে জানান, “সে বিবাহিত, দুই সন্তানের বাবা। গাজার অন্যসব মানুষের মতো গত চার মাস ধরে সে অনাহারে ছিল।”ইসরায়েল গাজায় স্থলপথে ত্রাণ প্রবেশে বাধা দেওয়ায় বিভিন্ন দেশ বাধ্য হয়ে আকাশপথে ত্রাণ পাঠাচ্ছে। তবে বিভিন্ন মানবাধিকার সংস্থা এই পদ্ধতিকে অকার্যকর বলে সমালোচনা করেছে। কারণ, এতে প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য সহায়তা পর্যাপ্ত পরিমাণে পৌঁছায় না।এছাড়া আকাশ থেকে ফেলা ত্রাণের বাক্স কখনো কখনো সাধারণ মানুষের জন্য প্রাণঘাতী হয়ে উঠছে। চলাফেরায় অক্ষম বা ধীরগতি সম্পন্ন মানুষজন সময়মতো সরে যেতে না পারায় মারাত্মক দুর্ঘটনা ঘটছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক বিকেলে
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক বিকেলে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি।আজ রবিবার (৪ জানুয়ারি) বিকেল Read more

গবেষণা বলছে গ্যাসের চুলা থেকেই ছড়ায় বেনজিন, ক্যানসারসহ নানা রোগ
গবেষণা বলছে গ্যাসের চুলা থেকেই ছড়ায় বেনজিন, ক্যানসারসহ নানা রোগ

রোজকার রান্নায় ব্যবহৃত গ্যাসের চুলা আমাদের ঘরের বাতাসেই ছড়িয়ে দিচ্ছে নীরব ঘাতক বেনজিন। এটি শুধু চোখে দেখা যায় না, কিন্তু Read more

বিয়ের প্রস্তাবে রাজি হননি মসজিদের ইমাম, ক্ষোভে, দুঃখে কলেজ ছাত্রীর আত্মহত্যা
বিয়ের প্রস্তাবে রাজি হননি মসজিদের ইমাম, ক্ষোভে, দুঃখে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বিয়ের প্রস্তাবে রাজি হননি মসজিদের ইমাম। ফলে ক্ষোভে, দুঃখে নিজের গাঁয়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন কলেজ ছাত্রী!বৃহস্পতিবার (১ মে) সকাল Read more

বোয়ালখালী থেকে চুরি হওয়া মিনিবাস উদ্ধার করল কুমিরা হাইওয়ে পুলিশ
বোয়ালখালী থেকে চুরি হওয়া মিনিবাস উদ্ধার করল কুমিরা হাইওয়ে পুলিশ

‎গভীর রাতে বোয়ালখালী থেকে চুরি হওয়া মিনিবাস সীতাকুণ্ড থেকে উদ্ধার করল কুমিরা হাইওয়ে পুলিশ। এই ঘটনায় শহিদুল ইসলাম (৩২) নামের Read more

‘মব’ শব্দ ব্যবহারের আগে সংযত হওয়া উচিত: তাজুল ইসলাম
‘মব’ শব্দ ব্যবহারের আগে সংযত হওয়া উচিত: তাজুল ইসলাম

‘মব’ শব্দ ব্যবহারের আগে সংযত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।আজ রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়নে Read more

হোমনায় যুবকের কোমরে বিদেশি পিস্তল, গুলি-ম্যাগাজিনসহ আটক
হোমনায় যুবকের কোমরে বিদেশি পিস্তল, গুলি-ম্যাগাজিনসহ আটক

কুমিল্লার হোমনায় একটি বিদেশী পিস্তল সহ মনির হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশমঙ্গলবার (৩১ মার্চ) রাতে গোপন সংবাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন