দুই বছরের বেশি সময় ধরে ইসরাইল গাজায় গণহত্যা চালালেও কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি বলে জানিয়ছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খলিল আল-হাইয়া।শনিবার (২৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। খলিল আল-হাইয়া জানান, ‘দখলদার শক্তি (ইসরাইল) দুই বছর যুদ্ধ চালিয়েও তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।’এ সময় তিনি ইসরাইলের ঘোষিত লক্ষ্যগুলো উল্লেখ করেন। যার অন্যতম হলো- গাজা উপত্যকা সম্পূর্ণ দখল করা এবং সেখানকার ২০ লক্ষাধিক বাসিন্দাকে জোরপূর্বক উৎখাত করা, যা ২০২৩ সালের অক্টোবর মাসে শুরু হওয়া গণহত্যার মূল উদ্দেশ্য ছিল।ইসরাইল দাবি করেছিল, এই যুদ্ধের আরেকটি উদ্দেশ্য ছিল বন্দিদের মুক্ত করা, কিন্তু সেটিও তারা বাস্তবে অর্জন করতে পারেনি।হাইয়া মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য টেনে বলেন, ট্রাম্প বলেন, ‘যুদ্ধ শেষ’ এবং যোগ করেন যে, প্রতিদিন আমেরিকান কর্মকর্তারা এমন ধরনের একই রকম বিবৃতি দিচ্ছেন।এছাড়াও তিনি চুক্তিভঙ্গের দিকেও ইঙ্গিত করেছেন, বিশেষ করে ইসরাইলেল গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে বাধা দেওয়ার কথা।  তার ভাষ্য, ‘যেন আমরা এখনও যুদ্ধের মাঝেই আছি।’শীর্ষ এই হামাস নেতা বলেন, ‘মানবিক পরিস্থিতি আমাদের উদ্বিগ্ন করেছে, এবং দখলদার শক্তি গাজার মধ্যে সহায়তা পৌঁছাতে অবৈধ বাধা সৃষ্টি করে যাচ্ছে।’তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্টের পক্ষে ইসরাইলকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আর হামাস ইসরাইলকে ফের  আগ্রাসনের কোনো অজুহাত দেবে না।’হাইয়া বলেন, যুদ্ধের কারণে সৃষ্ট ব্যাপক ধ্বংসের ফলে মৃত জিম্মিদের লাশ উদ্ধার করা কঠিন হলেও হামাস চুক্তির শর্তানুসারে বাকি জিম্মিদের লাশ ফিরিয়ে দেবে।প্রতিরোধ বাহিনীর অস্ত্র ইস্যু নিয়ে তিনি আরও বলেন, ‘এই অস্ত্র দখল ও আগ্রাসনের অস্তিত্বের সঙ্গে যুক্ত। দখলদারিত্ব শেষ হলে এই অস্ত্র রাষ্ট্রের অধীনে চলে যাবে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৮
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।রবিবার Read more

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের ৭ গ্রামে ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের ৭ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করছেন ফরিদপুরের বোয়ালমারীর সাত গ্রামের মানুষ। শুক্রবার (৬ জুন) বোয়ালমারী উপজেলার Read more

পরীক্ষা কেন্দ্রে না গিয়ে প্রেমিকের বাড়িতে অনশন
পরীক্ষা কেন্দ্রে না গিয়ে প্রেমিকের বাড়িতে অনশন

পরীক্ষার আসনে না বসে বিয়ের দাবীতে প্রেমিক আরিফ মৃধার বাড়ীতে অনশনে বসেছেন প্রেমিকা। ২৪ ঘন্টার মধ্যে বিয়ে না করলে আত্মহত্যার Read more

ভারতের স্থলবন্দরে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা
ভারতের স্থলবন্দরে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা

নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। দেশটি শনিবার (১৭ মে) জানিয়েছে, বাংলাদেশ থেকে শুধুমাত্র Read more

অবৈধ পন্থায় বিদেশ ফাড়ির চেষ্টা ব্যর্থ, পাচারকারী আটকসহ ট্রলার জব্দ
অবৈধ পন্থায় বিদেশ ফাড়ির চেষ্টা ব্যর্থ, পাচারকারী আটকসহ ট্রলার জব্দ

কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাগর উপকূলীয় এলাকার বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে দেশি-বিদেশী মানবপাচারকারী চক্রের কবলে পড়ে অবৈধ পন্থায় জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন