ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গাজায় মোট প্রাণহানির সংখ্যা প্রায় ৬১ হাজার ৬০০ জনে পৌঁছে গেছে।এছাড়া গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে একদিনে আরও ৩১ জন নিহত হয়েছেন। অন্যদিকে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ৫ জনের। মঙ্গলবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।বার্তাসংস্থাটি বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৫৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।গত ২৪ ঘণ্টায় অন্তত ১০০ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে, এর মধ্যে ১১ জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। একই সময়ে আহত হয়েছেন আরও ৫১৩ জন। যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৮ জনে।স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখনও বহু মরদেহ ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে, কিন্তু অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীরা সেগুলো উদ্ধার করতে পারছেন না।এদিকে গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টা করার সময় ইসরায়েলি হামলায় ৩১ ফিলিস্তিনি নিহত এবং আরও ৩৮৮ জন আহত হয়েছেন। এর ফলে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৮ জনে, আহত হয়েছেন অন্তত ১৩ হাজার ৪০৯ জন।এছাড়া গত ২৪ ঘণ্টায় দুর্ভিক্ষ ও অপুষ্টিতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুইজন শিশু। এ নিয়ে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জনে, এর মধ্যে শিশু ১০৩ জন। মূলত ক্রমেই গভীর হচ্ছে গাজার মানবিক বিপর্যয়।স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় পুনরায় হামলা শুরু করার পর এখন পর্যন্ত ১০ হাজার ৭৮ জন নিহত এবং ৪২ হাজার ৪৭ জন আহত হয়েছেন। এই হামলা জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে চালানো হয়।গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।এছাড়া, গাজার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার মামলা চলছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পেরিএনাল অ্যাবসেস কী?, সার্জারির পর যত্ন ও করণীয়
পেরিএনাল অ্যাবসেস কী?, সার্জারির পর যত্ন ও করণীয়

পেরিএনাল অ্যাবসেস বা গোদ ফোঁড়া একটি সার্জিকাল ইমার্জেন্সি অর্থাৎ রোগটি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এর চিকিৎসা জরুরি। গোদ ফোঁড়ার লক্ষণ Read more

মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু
মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু

মাগুরায় সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বুধবার (২৩ এপ্রিল) সকালে আদালত চার আসামির Read more

ট্রাকচাপায় পাম্প ম্যানেজারকে হত্যা: নড়াইলের সব পাম্প বন্ধ
ট্রাকচাপায় পাম্প ম্যানেজারকে হত্যা: নড়াইলের সব পাম্প বন্ধ

নড়াইলে তেল না পেয়ে যশোর-নড়াইল-কালনা মহাসড়কের তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার (৩৫) হত্যার ঘটনায় জেলার Read more

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তথ্য অনুযায়ী, সারাদেশে ৩০০টি Read more

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব লাকু মারা গেছেন
রংপুর জেলা বিএনপির সদস্য সচিব লাকু মারা গেছেন

রংপুর জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকু মারা গেছেন। বুধবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল Read more

চাকসু নির্বাচনে ৪০০ ব্যালটে স্বাক্ষর না থাকার অভিযোগ
চাকসু নির্বাচনে ৪০০ ব্যালটে স্বাক্ষর না থাকার অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তার স্বাক্ষর ছাড়া অন্তত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন