অবরুদ্ধ গাজায় ত্রাণের সরবরাহ থেকে বাধা তুলে নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।ত্রাণ প্রবেশে স্থগিতাদেশ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করেছে ইসরায়েল। আইডিএফের ওই কর্মকর্তা জানান, গতকাল রোববার গাজায় ইসরায়েলি বাহিনীর একটি ট্যাংককে লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এতে ঘটনাস্থলেই নিহত হন  দুই ইসরায়েলি সেনা। এ ঘটনার পর তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে গাজায় খাদ্য ও ত্রাণের সরবরাহ স্থগিতের আদেশ দেয় ইসরায়েলের সরকার।এই স্থগিতাদেশ দেওয়ার পর রোববার রাতে গাজায় বিমান অভিযান চালায় ইসরায়েলের বিমান বাহিনী। সেই অভিযানে নারী ও শিশুসহ ২৬ জন নিহত হয়।এদিকে গাজায় দুই ইসরায়েলি সেনাকে হত্যা এবং তার প্রকিক্রিয়ায় সেখানে খাদ্য ও ত্রাণের সরবরাহ স্থগিত করা ও আইডিএফের বিমান অভিযান নিয়ে আজ সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে ভ্রমণের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, “আমার প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী গাজায় যে যুদ্ধবিরতি শুরু হয়েছে, তা এখনও কার্যকর আছে। সম্প্রতি ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলার যে ঘটনা ঘটেছে— আমার মনে হয় না এর সঙ্গে হামাসের নেতারা যুক্ত। যাই হোক…এই ব্যাপারগুরো এখন থেকে কঠোর ও সঠিকভাবে সামলাতে হবে।”যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানান, সোমবার ইসরায়েল সফরে গিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিফ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার।এয়ারফোর্স ওয়ান বিমানে ভ্রমণের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, “এখন আমাদের দেখতে হবে যে আসলে সেখানে কী হচ্ছে। আমি হামাসকে নিশ্চয়তা দিতে চাই যে এটা (যুদ্ধবিরতি) হামাসের জন্য খুবই শান্তিপূর্ণ হবে।”সোমবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে বলা হয়, হামাস এবং আল কাসাম ব্রিগেড যুদ্ধবিরতি চুক্তির প্রতি শ্রদ্ধাশীল এবং ১০ অক্টোবর থেকে এখন পর্যন্ত চুক্তির শর্ত লঙ্ঘন হয়— এমন কোনো কাজের নির্দেশনা হামাস কিংবা আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে গাজায় হামাসের যে গ্রুপগুলো রয়েছে, সেগুলো ইসরায়েলের সেনাবাহিনীর ওপর সাম্প্রতিক হামলা চালিয়ে থাকতে পারে বলে সংশয় প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেড। বিবৃতিতে বলা হয়েছে, গত মার্চের পর থেকে গাজায় হামাসের গ্রুপগুলোর সঙ্গে গোষ্ঠীটির কেন্দ্রীয় কমিটি ও আল কাসাম ব্রিগেডের কেন্দ্রীয় কমিটির কোনো যোগাযোগ নেই।আজ সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেন, “আমদের কাছে থাকা তথ্য অনুযায়ী, এই মুহূর্তে গাজায় হামাসের ৪০টিরও বেশি গ্রুপ রয়েছে। কয়েকটি গ্রুপ ইতোমধ্যে যুদ্ধবিরতি মেনে নিয়েছে, কিন্তু বেশিরভাগই এখন পর্যন্ত মেনে নেয়নি।”“আমরা যদি সত্যিই হামাসকে অস্ত্রমুক্ত করতে চাই, তাহলে এই বিদ্রোহী গ্রুপগুলোর দিকে আমাদের বিশেষ মনোযোগ দিতে হবে” সাংবাদিকদের বলেন জে ডি ভ্যান্স।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৌলভীবাজারে ‘ছাত্রলীগ নেতা’ রাজন গ্রেফতার
মৌলভীবাজারে ‘ছাত্রলীগ নেতা’ রাজন গ্রেফতার

মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন নিজেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক পরিচয়দানকারী তৌফিক হোসেন রাজন।রবিবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে Read more

ফিরে এসেছে আটক অভিযাত্রীদের প্রথম ভাগ, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা
ফিরে এসেছে আটক অভিযাত্রীদের প্রথম ভাগ, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

স্পেনে ফিরে এসে ভয়াবহ এবং তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক অভিযাত্রীদের একাংশ। সোমবার (৬ অক্টোবর) Read more

চাঁদপুরে উপজেলা বিএনপির আহ্বায়ককে প্রার্থী না করায় সড়কে বিক্ষোভ
চাঁদপুরে উপজেলা বিএনপির আহ্বায়ককে প্রার্থী না করায় সড়কে বিক্ষোভ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে উপজেলা বিএনপি’র আহ্বায়ক এম এ হান্নানকে দলীয় প্রার্থী ঘোষণা না করায় বিক্ষোভ করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার (৪ Read more

বরগুনায় এনসিপির ৪ নেতা যোগ দিলেন ছাত্রদলে
বরগুনায় এনসিপির ৪ নেতা যোগ দিলেন ছাত্রদলে

বরগুনা জেলার আমতলী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির চারজন সক্রিয় ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল)-এ যোগদান করেছেন।বুধবার (২৭ আগস্ট) Read more

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত

কক্সবাজার অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে।শুক্রবার (২৪ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন Read more

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ
গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।রোববার দিবাগত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন