ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড চলমান গণহত্যার প্রতি বিশ্ব উদাসীন থাকতে পারে না বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের চালানো গণহত্যার বিরুদ্ধে বিশ্বকে অবশ্যই প্রতিক্রিয়া দেখাতে হবে, নির্বিকার থাকা চলবে না। রোববার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।স্থানীয় সময় রোববার রাজধানী রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, ‘ইসরায়েল যে গাজায় গণহত্যা চালাচ্ছে, নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করছে এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, আমরা এ ব্যাপারে উদাসীন থাকতে পারি না।’প্রেসিডেন্ট লুলার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা পুনরায় শুরু হয়েছে।হামাস সম্প্রতি জানিয়েছে, তারা যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি সংক্রান্ত এক প্রস্তাবের ব্যাপারে মধ্যস্থতাকারীদের কাছে ‘ইতিবাচক’ জবাব দিয়েছে।উল্লেখ্য, ব্রাজিল শুরু থেকেই গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে আসছে এবং যুদ্ধবিরতির পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। প্রেসিডেন্ট লুলা এর আগেও গাজায় ইসরায়েলের আচরণকে ‘গণহত্যার মতো অপরাধ’ বলে উল্লেখ করেছিলেন।যদিও আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে, তবুও ইসরায়েল গাজায় গণহত্যার ধারা অব্যাহত রেখেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত ৫৭ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।এমন অবস্থায় গত নভেম্বরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে আন্তর্জাতিক বিচার আদালতে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশিমপুর-জিরানি সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
কাশিমপুর-জিরানি সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

গাজীপুর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে কাশিমপুর-জিরানি সড়কে হাতিমারা হাই স্কুল সংলগ্ন অংশসহ বিভিন্ন স্থানে কার্পেটিং ও এইচবিবি দ্বারা রাস্তা মেরামতের কাজ Read more

চাঁদা না দেয়ায় মৎস্য ব্যবসায়ীর ঘের কেটে দশ লাখ টাকার ক্ষতির অভিযোগ
চাঁদা না দেয়ায় মৎস্য ব্যবসায়ীর ঘের কেটে দশ লাখ টাকার ক্ষতির অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চর এলাহী ইউনিয়নের গাংচিলে মৎস্য পোনা ব্যবসায়ীর চাষের পুকুরে পাড় কেটে দিয়ে দশ লাখ টাকার ক্ষতির অভিযোগ Read more

সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করেই বেরিয়ে গেলেন নেপালের সমন্বয়করা
সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করেই বেরিয়ে গেলেন নেপালের সমন্বয়করা

সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করেই বেরিয়ে গেলেন নেপালের সমন্বয়করাদেশের নতুন নেতৃত্ব নির্ধারণ নিয়ে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে বৈঠকে Read more

হোম অফিস, রেশনিং- জ্বালানি তেলের বাড়তি দাম যেভাবে মোকাবিলা করছে বিভিন্ন দেশ
হোম অফিস, রেশনিং- জ্বালানি তেলের বাড়তি দাম যেভাবে মোকাবিলা করছে বিভিন্ন দেশ

মধ্যপ্রাচ্যের সংঘাত ২৮শে ফেব্রুয়ারি থেকে আর্থিক বাজারকে নাড়িয়ে দিয়েছে এবং জ্বালানির দাম বাড়িয়েছে। করছাড়, জ্বালানির কোটায় শিথিলতা এবং খরচ কমানোর Read more

আনোয়ারায় পূজামণ্ডপ পরিদর্শনে দূর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম
আনোয়ারায় পূজামণ্ডপ পরিদর্শনে দূর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা Read more

ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

তীব্র যানজট এবং বৃষ্টিতে নাকাল হয়ে গন্তব্যে যাচ্ছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। বুধবার (১৮ মার্চ) বিকেল থেকে বৃষ্টি এবং যানজট মাথায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন