বুধবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ১০৪ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩৯৯ জন। বুধবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ১৩৮ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৪৬ হাজার ২০০ জন ফিলিস্তিনি।’২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল।কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে গত চার মাসে গাজায় নিহত হয়েছেন ৮ হাজার ৯৭০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও প্রায় ৩৪ হাজার ২২৮ জন।যে ২৫১ জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে অন্তত ৩৫ জন এখনও জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইডিএফ।জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।তবে নেতানিয়াহু  জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের লক্ষ্য এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায়। সূত্র : আনাদোলু এজেন্সিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রিয়ালে আরও বহু বছর থাকতে চান গোল্ডেন বুট জয়ী এমবাপ্পে
রিয়ালে আরও বহু বছর থাকতে চান গোল্ডেন বুট জয়ী এমবাপ্পে

ব্যক্তিগত পারফরম্যান্স বিচারে গত মৌসুমটা দারুণ কেটেছে কিলিয়ান এমবাপ্পের। শুধু লা লিগাতেই করেছিলেন ৩৪ ম্যাচে ৩১ গোল। এই পাফরম্যান্সের কারণেই Read more

দুদকের সাবেক ৩ চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলা
দুদকের সাবেক ৩ চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়েরের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক ৩ চেয়ারম্যান এবং এক সচিবের বিরুদ্ধে Read more

ইউক্রেনে ২ লাখ সেনাসদস্য কর্মস্থল ছেড়ে পালিয়েছে
ইউক্রেনে ২ লাখ সেনাসদস্য কর্মস্থল ছেড়ে পালিয়েছে

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে প্রচণ্ড চাপের মুখে পড়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, অনুমতি ছাড়া Read more

২০২৩ সালে কর ফাঁকি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা
২০২৩ সালে কর ফাঁকি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা

কর ফাঁকির কারণে ২০২৩ সালে আনুমানিক ২ লাখ ২৬ হাজার ২৩৬ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার Read more

গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৫১ পরীক্ষার্থী আটক
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৫১ পরীক্ষার্থী আটক

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে গাইবান্ধা জেলার বিভিন্ন কেন্দ্র থেকে মোট ৫১ জন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এসময় Read more

ঈশ্বরদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অনশনে প্রেমিকা
ঈশ্বরদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অনশনে প্রেমিকা

পাবনার ঈশ্বরদীতে দুদিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছেন মোছাঃ সুমাইয়া খাতুন (১৯) নামের এক নারী।  গত বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন