ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় একদিনে আরও ৭২ জন নিহত হয়েছেন।  এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৬৪ হাজার ৬০০ ছাড়াল।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গাজাজুড়ে ইসরাইলি হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন।  এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়াল ৬৪ হাজার ৬৫৬ জনে। এদিকে বার্তাসংস্থা আনাদোলুকে দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিম গাজা শহরে বাস্তুচ্যুত পরিবারের তাঁবুতে গোলাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। এতে দুটি ফিলিস্তিনি পরিবারের অন্তত ১৫ জন নিহত হয়েছেন।এছাড়া পশ্চিম গাজা শহরের বহুতলবিশিষ্ট টিবা–২ আবাসিক ভবনে ইসরাইলি সেনারা সেনারা বোমাবর্ষণ করে। আগে থেকেই সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও হামলায় দুইজন নিহত হন। রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, উত্তর-পশ্চিম গাজার নাসের স্ট্রিটে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরাইলি ড্রোন হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন।আরেকটি ড্রোন হামলা হয় আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালের কাছে প্যালেস্টাইন স্কোয়ারে একটি তাঁবুতে। এতে এক বেসামরিক নাগরিক নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।শেখ রাদওয়ান এলাকায় একত্রিত হওয়া ফিলিস্তিনিদের ওপরও গোলাবর্ষণ করেছে ইসরাইলি সেনারা। এতে একজন নিহত হন। ওই এলাকায় ধারাবাহিক হামলা চালানো হচ্ছে বলেও জানা গেছে।মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইলি যুদ্ধবিমান। এতে একজন নিহত হন এবং অনেকে আহত হন। দেইর আল-বালাহ শহরে একটি তাঁবুতে ড্রোন হামলায় এক শিশুর মৃত্যু হয় এবং আরও অনেকে আহত হন।দক্ষিণ গাজার খান ইউনিসের জালাল স্ট্রিটে ইসরাইলি গোলাবর্ষণে চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন শিশু।আনাদোলু বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত ৬৪ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ভয়াবহ এই অভিযানে পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং জনগণ চরম দুর্ভিক্ষের মুখে পড়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে বিএনপির কর্মীদের হামলায় জুলাই যোদ্ধা নিহত
মিরসরাইয়ে বিএনপির কর্মীদের হামলায় জুলাই যোদ্ধা নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির নেতা-কর্মীদের হামলায় গাজী তাহমিদ খান (২৫) নামে এক জুলাইযোদ্ধা যুবত নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মধ্যরাত ১২ টার Read more

নওগাঁয় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
নওগাঁয় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

নওগাঁর পোরশায় অজ্ঞাত এক মহিলা (৫৩) এর লাশ উদ্ধার করেছে পোরশা থানা পুলিশ। সোমবার (১৯ মে) সকালে ছাওড় ইউনিয়নের বন্ধুপাড়া মোড়ের Read more

দুই দিনে বেনাপোল দিয়ে রপ্তানি হলো প্রায় ৬৪ মেট্রিক টন পদ্মার ইলিশ
দুই দিনে বেনাপোল দিয়ে রপ্তানি হলো প্রায় ৬৪ মেট্রিক টন পদ্মার ইলিশ

দেশের বাজারে এক কেজি ইলিশের দাম দুই হাজার টাকার উপরে। আর ভারতে রপ্তানি হচ্ছে মাত্র এক হাজার ৫৩৩ টাকা দরে। Read more

মেক্সিকোর প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১
মেক্সিকোর প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১

সমর্থকদের সঙ্গে দেখা করার সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছেন এক ব্যক্তি। দেশটির রাজধানী মেক্সিকো Read more

সাড়ে ৩ হাজার অভিযানে প্রায় তিন লাখ লিটার জ্বালানি উদ্ধার
সাড়ে ৩ হাজার অভিযানে প্রায় তিন লাখ লিটার জ্বালানি উদ্ধার

সারাদেশে অবৈধভাবে মজুত করা প্রায় ৩ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে এক Read more

ওসমান হাদির মৃত্যুতে বিএনপির শোক
ওসমান হাদির মৃত্যুতে বিএনপির শোক

সিঙ্গাপুরে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন