ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাড়ে তিন শতাধিক। এতে করে গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৫৮ হাজার ৭০০ জনের কাছাকাছি পৌঁছে গেছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের টানা হামলায় গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৬৭৭ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৯৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ৩৬৭ জন আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জনে।বিবৃতিতে আরও বলা হয়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বা রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না, ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।এদিকে গত ২৪ ঘণ্টায় কেবল মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৩২ জনের বেশি আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এখন পর্যন্ত এই ধরনের ঘটনায় মোট ৮৭৭ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৬৬৬ জন।চলতি বছরের জানুয়ারিতে স্বল্প সময়ের জন্য একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়েছিল। কিন্তু ১৮ মার্চ থেকে ইসরায়েল আবারও পূর্ণ মাত্রায় হামলা শুরু করে। এরপর থেকে গত চার মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৭ হাজার ৮৪৩ জন নিহত এবং প্রায় ২৭ হাজার ৯২২ জন আহত হয়েছেন।গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।এছাড়া গাজায় চলমান সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের
দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১২ জন। Read more

উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা ‘বেপরোয়া’: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা ‘বেপরোয়া’: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে ‘বেপরোয়া’ বলে অভিহিত করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। তিনি অভিযোগ করেন, তেহরান পরিকল্পিতভাবে এই Read more

পিতা হত্যার বদলা নিতে দেশ ও জাতিকে শেষ করে দিয়েছে হাসিনা: টুকু
পিতা হত্যার বদলা নিতে দেশ ও জাতিকে শেষ করে দিয়েছে হাসিনা: টুকু

সিরাজগঞ্জে এক সূধী সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় এসে পিতা হত্যার Read more

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি
হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়টিকে এবার বিদেশি শিক্ষার্থী ভর্তি Read more

চিকিৎসা শেষে রাতে দেশে ফিরছেন ফখরুল
চিকিৎসা শেষে রাতে দেশে ফিরছেন ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা শেষে আজ রাতে থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত কয়েকদিন ধরে Read more

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ৮ শ্রমিক, ২ জনের অবস্থা আশঙ্কাজনক
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ৮ শ্রমিক, ২ জনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে দাহ্য তরল পদার্থের আগুনে দগ্ধ হয়ে ৮ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন