ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৪ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।এছাড়া গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ৪ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।বার্তাসংস্থাটি বলছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কমপক্ষে ৫৪ হাজার ৫১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪০টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ২০৮ জন, ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৯০১ জনে।বিবৃতিতে আরও জানানো হয়, “বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।”চলতি বছরের জানুয়ারিতে যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি হয়েছিল, তা ১৮ মার্চে বাতিল করে ইসরায়েল আবার হামলা শুরু করে। এরপর থেকে গাজায় বিমান ও স্থলপথে হামলা আরও তীব্র হয়।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ২৪০ ফিলিস্তিনি নিহত এবং আরও ১২ হাজার ৮৬০ জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ্রুতগতিতে গাড়ি চালিয়ে জরিমানা গুনলেন পরিবহনমন্ত্রী!
দ্রুতগতিতে গাড়ি চালিয়ে জরিমানা গুনলেন পরিবহনমন্ত্রী!

মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছেন এমন একটি ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করে জরিমানার মুখে পড়েছেন তুরস্কের পরিবহনমন্ত্রী।সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ খবর Read more

গোপালগঞ্জে যৌথ অভিযান, আটক বেড়ে ২০
গোপালগঞ্জে যৌথ অভিযান, আটক বেড়ে ২০

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, সংঘর্ষের ঘটনায় কারফিউ চলছে। সেইসঙ্গে এলাকায় যৌথ অভিযান Read more

বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ৪
বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ৪

সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার Read more

বৈষম্যে দূর করতে ‘গ্রেড’ কমানোর জন্য একমত পে কমিশন
বৈষম্যে দূর করতে ‘গ্রেড’ কমানোর জন্য একমত পে কমিশন

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে পে কমিশন। বর্তমান ২০ গ্রেডের কাঠামো ভেঙে বেতন বৈষম্য কমানো Read more

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে আগরকাঠ জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে আগরকাঠ জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ আগরকাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত আগর কাঠের ওজন ১৮৫ কেজি, যার মূল্য পাঁচ লক্ষ পঞ্চান্ন Read more

খুনি হাসিনার সেবাদাসদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের ডাক হাদীর
খুনি হাসিনার সেবাদাসদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের ডাক হাদীর

ফ্যাসিস্ট খুনি হাসিনার সেবাদাস গোষ্ঠীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী।সোমবার নিজের ফেসবুক পেজে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন