ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৬ সদস্যসহ আরও ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫০ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৮ এপ্রিল) গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে আরও ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।এর মধ্যে উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলায় একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া  উত্তর-পশ্চিম গাজা শহরের একটি আশ্রয় কেন্দ্রের কাছে বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলায় আরও চারজন নিহত হয়েছেন।চিকিৎসকরা বলেন, পশ্চিম গাজা শহরের আরেকটি হামলায় সাবেক একজন ফুটবল খেলোয়াড়ও নিহত হয়েছেন।এর বাইরে, দক্ষিণ-পশ্চিম গাজা শহরের তাল আল-হাওয়া এলাকায় কাঠ সংগ্রহ করতে থাকা ফিলিস্তিনিদের লক্ষ্য করে ড্রোন হামলায় আরও দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে একটি মেডিকেল সূত্র জানিয়েছে।এছাড়া দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে আরও একজন ইসরায়েলি হামলায় নিহত এবং একই শহরে আগের ইসরায়েলি বিমান হামলায় ৩ ফিলিস্তিনি মারা গেছেন।পাশাপাশি খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় তিন শিশুসহ ৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ১২ জন।একইসঙ্গে দক্ষিণ গাজার ইউনিভার্সিটি কলেজের কাছে বাড়িগুলোতে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে আরও একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরের পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে গোলাগুলির খবর পাওয়া গেছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় প্রায় ১৪০০ ফিলিস্তিনি নিহত এবং আরও ৩ হাজার ৬০০ জনেরও বেশি আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অকালেই না ফেরার দেশে চলে গেলেন ব্যান্ডের দীপ
অকালেই না ফেরার দেশে চলে গেলেন ব্যান্ডের দীপ

অকালে চলে গেলেন র‍াস্টফ ব্যান্ডের দীপ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে থেকে Read more

এ বিজয় হিজাবির, এ বিজয় নন-হিজাবির: ফাতিমা জুমা
এ বিজয় হিজাবির, এ বিজয় নন-হিজাবির: ফাতিমা জুমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ফাতিমা তাসনিম জুমা। শিবির সমর্থিত Read more

পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ
পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছেন।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি Read more

ফরিদপুরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত
ফরিদপুরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে পৈত্রিক জমির গাছ কাটাকে কেন্দ্র করে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে Read more

লটারি পদ্ধতি বহাল থাকবে স্কুলে ভর্তিতে
লটারি পদ্ধতি বহাল থাকবে স্কুলে ভর্তিতে

আগামী শিক্ষাবর্ষেও দেশের সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তিতে লটারি পদ্ধতি চালু থাকবে। শিগগিরই লটারির মাধ্যমে ভর্তির নীতিমালা প্রকাশ করবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন